ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে কসবা থানার একটি টিম উপজেলার আকছিনা কবরস্থানের রাস্তা থেকে এসব মদ জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে মো. সুমন মিয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি মুরাদনগর থানার কামাল্লা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মদ অবৈধভাবে সেখানে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক সুমনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া
৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া

তানজানিয়ায় নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। বুধবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু এতে Read more

প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…
প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…

কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার Read more

১৪ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি ৯ শিক্ষার্থীকে
১৪ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি ৯ শিক্ষার্থীকে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এইচএসসি (আলিম) পরীক্ষায় শতভাগ ফেল করেছে। ১৪ জন শিক্ষক থাকা সত্ত্বেও ৯ জন Read more

বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক
বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক

বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিনের রিমান্ড Read more

ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স
ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে টাইগারদের টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার পথ Read more

নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ
নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ

ইসলামের মৌলিক শিক্ষা ও বিধানের বিরুদ্ধে নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে এবং ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন