৮ দফায় বাড়িয়ে এক দফায় কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা।শনিবার (২০ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) থেকেই নতুন দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলবে।এর আগে গত ১৭ সেপ্টেম্বর টানা ৮ দফায় বাড়ানোর পর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা।নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি  ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৫ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩৮ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৭ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি
ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি

মাস চারেক আগে আসামে গ্রামের বাড়ি থেকে পুলিশ ডেকে নিয়ে যায় সাকিনা বেগমকে। হঠাৎই তাকে খুঁজে পাওয়া যায় ঢাকায়। আবার Read more

পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’
পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’

হরমুজ প্রণালি নিয়ে আরও বিপাকে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালি খুলে দিতে সাহায্য চাওয়ার পর তা নাকচ Read more

মাদকের ভয়াবহ ছোবল থেকে রেহাই পাচ্ছে না নারীরাও!
মাদকের ভয়াবহ ছোবল থেকে রেহাই পাচ্ছে না নারীরাও!

শুধু পুরুষ নয়; বরিশালে ভয়াবহ হারে বেড়েছে নারী মাদকসেবীদের সংখ্যা। মাদক সেবনের করুণ পরিণতির শিকার হয়ে অনেকেই চিকিৎসার জন্য নিরাময় Read more

বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 
বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 

ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান
তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান

ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন