ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।গাজায় গত বছরের অক্টোবর থেকে যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা চালিয়ে আসছে দখলদার বাহিনী। আর উপত্যকাটিকে সব শেষ ইসরাইলি হামলায় এই হতাহতের খবর এমন সময়ে আসলো যখন যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানে হামাসের সঙ্গে ২০ দফা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে অগ্রগতি হয়েছে বলে ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি বাহিনী গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহে আল-হাওলি ও আল-জারু পরিবারের দুটি বাড়িতে বোমা হামলা চালায়। উপত্যকাটির স্বাস্থ্য-বিষয়ক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নিহত ছয়জনের মধ্যে ১৬ বছর বয়সি এক কিশোরও রয়েছে।ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, নিহতদের একজন মুহাম্মদ আল-হাওলি। তিনি হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডসের কমান্ডার ছিলেন বলে দাবি করেছে দখলদার বাহিনী।গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খালিলি বলেন, কাসাম ব্রিগেডসের একজন ‘জ্যেষ্ঠ নেতা’ নিহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এই হামলার মাধ্যমে ইসরাইল স্পষ্ট বার্তা দিয়েছে—যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ তারা নিজেদের শর্তেই নির্ধারণ করবে।আল-খালিলি আরও জানান, যুদ্ধবিরতির পরবর্তী ধাপে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক প্রশাসন গঠনের কথা রয়েছে, যা আন্তর্জাতিক একটি ‘বোর্ড অব পিস’-এর তত্ত্বাবধানে পরিচালিত হবে। একই সঙ্গে পরিস্থিতি ফের উত্তপ্ত হওয়ার বিকল্পও ‘খোলা’ রাখা হয়েছে।এদিকে, গাজার অন্যান্য এলাকাতেও প্রাণহানি ঘটেছে। রাফাহ শহরের পশ্চিমে আল-আলাম রাউন্ডঅ্যাবাউটের কাছে ইসরাইলি  বাহিনীর গুলিতে অন্তত একজন নিহত হন। গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে আল-নাবলুসি জংশনের কাছে একটি পুলিশ চৌকিতে ইসরাইলি হামলায় আরও একজনের মৃত্যু হয়। এছাড়া, গাজার কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে আল-খতিব পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় আরও দু’জন নিহত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস
ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস

ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৭ বছর পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ
ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন Read more

শিশুবান্ধব এআই চ্যাটবট ‘বেবি গ্রক’ আনছেন মাস্ক
শিশুবান্ধব এআই চ্যাটবট ‘বেবি গ্রক’ আনছেন মাস্ক

খুব শিগগিরই বাজারে আসছে নতুন অ্যাপ। ছোটদের জন্য বিশেষভাবে তৈরি করা হবে এই অ্যাপ। এই অ্যাপ্লিকেশনে মূলত বাচ্চাদের কন্টেন্টই থাকবে। Read more

রংপুরের তারাগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
রংপুরের তারাগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রবিবার (৬ জুলাই) নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।জানা গেছে, রবিবার মোঃ তাসিন আহম্মেদ Read more

দেশের মাটিতে প্রথম বক্তব্য, ভিন্ন এক অনুভূতি কাজ করছে: জাইমা রহমান
দেশের মাটিতে প্রথম বক্তব্য, ভিন্ন এক অনুভূতি কাজ করছে: জাইমা রহমান

আলাদা মত থাকলেও একসঙ্গে আলাপ-আলোচনা করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা Read more

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান
আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান

আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ এপ্রিল) মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন