নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার ঢালু থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকা থেকে মঙ্গলবার (১৭ জুন) সকালে রতন মিয়া (৪০) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। নিহত রতন উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি একটি ওয়ার্কশপে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকার রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে তালতলা ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।এলাকাবাসী জানায়, অন্য কোথাও হত্যার পর লাশটি ওখানে ফেলে যেতে পারে দুর্বৃত্তরা।তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার Read more

আইসিইউতে ছোট্ট মোরশেদ, সড়ক থেকে উদ্ধার দুই শিশুর করুণ বাস্তবতা
আইসিইউতে ছোট্ট মোরশেদ, সড়ক থেকে উদ্ধার দুই শিশুর করুণ বাস্তবতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই অভিভাবকহীন শিশুর জীবনে এক নির্মম বৈপরীত্য দেখা দিয়েছে। চার বছর বয়সী Read more

মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

এক বছর আগে শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনের পটভূমিতে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। বৃহস্পতিবার (৩১ Read more

যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক
যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

যশোরে সোহাগ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুরের Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

আষাঢ়ের বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো Read more

সারা দেশে বজ্রসহ ভারী বর্ষণের আভাস
সারা দেশে বজ্রসহ ভারী বর্ষণের আভাস

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় কমেছে তাপমাত্রার দাপট। এমন পরিস্থিতিতে ঢাকাসহ ৮ বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন