ছোট ছোট শিশু, বয়স্ক মানুষ আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠেছে একটি নিরীহ জনপদ। কিন্তু বর্তমানে প্রায় ২০টি বাড়ি ও একটি স্কুল পানিতে ডুবে রয়েছে। প্রতিদিনই পানি বাড়ছে, আর এর সঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগ।পানিবন্দি এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা গরিব, তাই আমাদের দেখার কেউ নেই। আমাদের ঘরে এখন চুলা জ্বলছে না, কে খবর নেবে?’ আরেকজন ওপাশ থেকে কষ্টের সুরে বলেন, ‘তুমি কি আমার বাড়িতে আসতে পারবে? জানি পারবে না, কারণ আমার বাড়িতেও এখন পানি উঠে গেছে।’ এইভাবেই অসহায়তার এবং অবহেলার মিশ্রিত সুরে তারা সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধিকে জানাচ্ছিল বিপদের কাহিনী। জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা খাগড় বাড়িয়া গ্রাম এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার ফলে প্রায় ২০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। একই সাথে খাগড় বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ যেন ছোটখাটো পুকুর। জলাবদ্ধতার কারণে একদিকে যেমন ছোট ছোট স্কুলগামী ছাত্র-ছাত্রীদের খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে এলাকার জনজীবন হয়ে উঠেছে বিপন্ন। এছাড়াও গবাদি পশুদের খাবার এবং বাসস্থান সংকট দেখা দিয়েছে।স্থানীয়দের কথায় জানা যায়, স্কুলের পাশ দিয়ে বা সামনে যে রাস্তা আছে, তাতে যদি কোনো একটি রাস্তায় কালভার্ট বা চঙ বসানো যেত, তাহলে সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। কিন্তু, কয়েকজন স্বার্থান্বেষীর কারণে সেই অতি জরুরি কাজটি করা সম্ভব হচ্ছে না। সুখী পাড়া গ্রামের বাসিন্দারা আরও জানান, ‘হাঁটু সমান পানি আমাদের ঘরে ঢুকে গেছে। বেরোনো যায় না, চুলায় আগুন জ্বালাতে পারি না, গরু-ছাগলের রাখার জায়গা নেই। যত দ্রুত সম্ভব পানি বের করার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’ দুই শিশু সন্তানের মা বলেন, ‘আমার এখন হাঁটতে শেখা দুই সন্তান আছে। বাড়ির উঠান ও গেটের সামনেই পানি জমে আছে। কখনো দুর্ঘটনা ঘটে যায়, আমি ভয়ঙ্কর বিপদে আছি।’ খাগড় বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর হামিদ বলেন, ‘মাঠে পানি জমে থাকার কারণে অ্যাসেম্বলির সময়, খেলাধুলা, বাচ্চাদের অন্যান্য কার্যক্রম সবই ব্যাহত হচ্ছে। বড় কোনো দুর্ঘটনা ঘটলে, তা ভীষণ ভয়াবহ হবে। আমি দ্রুত সমাধান চাই।’ প্রশ্ন করা হয়, সমাধান কী? উত্তরে বলেন, ‘স্কুল মাঠ উঁচু করা বা পানি নিষ্কাশনের ব্যবস্থা, এই একটা সাধারণ উদ্যোগই কার্যকর সমাধান।’বাউসা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, ‘এই বিষয়ে জানতে পেরে আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, কিন্তু কিছু স্বার্থান্বেষী বিষয়টি বাধাগ্রস্থ করছে। এজন্য আমি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ এদিকে, ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান বলেন, ‘আমাকে কেউ এই বিষয়ে অবগত করেনি, আপনি জানাতে পেরেছেন, আমি খুব দ্রুত যোগাযোগ করব এবং সমাধানের চেষ্টা করব।’ বাঘা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, ‘আমাকে এ বিষয়ে কেউ জানায়নি, আপনার মাধ্যমেই সমস্যার কথা জানলাম। সরজমিনে গিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগ যেভাবে অপরাধী, জাতীয় পার্টিও একইভাবে অপরাধী : সারজিস
আওয়ামী লীগ যেভাবে অপরাধী, জাতীয় পার্টিও একইভাবে অপরাধী : সারজিস

আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক Read more

প্রকল্পের তথ্য চাওয়ায় সাংবাদিককে গালি দিলেন ভূঞাপুরের এসিল্যান্ড
প্রকল্পের তথ্য চাওয়ায় সাংবাদিককে গালি দিলেন ভূঞাপুরের এসিল্যান্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি প্রকল্পের তথ্য চাইতেই সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী Read more

ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব
ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব

ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক সুবিধা নয়, বরং দুর্ভোগই যেন নিয়মে পরিণত হয়েছে। নিয়মিত পৌর কর প্রদান করেও নাগরিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় Read more

ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা
ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব কুরাইনা চালা গ্রামে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি গরুসহ Read more

শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা
শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা

বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন নীলাকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের ধ্বনি। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় করছেন দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন