এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।ভারতের বিপক্ষে হারের পর সমীকরণ এখন একেবারেই সহজ ফাইনালে যেতে হলে পাকিস্তানকে হারাতেই হবে লিটন দাসের দলকে। জয় পেলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে হেরে গেলে পাকিস্তানই খেলবে ফাইনালে ভারতের বিপক্ষে।দলে কিছু পরিবর্তনের আভাস পাওয়া গেছে। ইএসপিএনক্রিকইনফো-এর তথ্য অনুযায়ী, ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক লিটন দাস। তার প্রত্যাবর্তনে একাদশ থেকে বাদ পড়তে পারেন ওপেনার তানজিদ তামিম, যিনি সাম্প্রতিক ম্যাচগুলোতে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। এছাড়া অফস্পিনার শেখ মাহেদী হাসানের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনাও রয়েছে।পরিসংখ্যানের দিক দিয়ে পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ। দুই দলের ২৫টি টি-টোয়েন্টি লড়াইয়ে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টিতে। এশিয়া কাপে মুখোমুখি ১৫ দেখায় বাংলাদেশের জয় মাত্র ২টি। তবে সাম্প্রতিক পারফরম্যান্স টাইগারদের আশা জাগাচ্ছে। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে দুই দল খেলেছে ৮টি ম্যাচ, যেখানে জয়-পরাজয় সমান ৪টি করে। এর মধ্যে গত মাসে ঘরের মাঠে এই ফরম্যাটেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে দলটি। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এছাড়া অনলাইনে ম্যাচটি দেখা যাবে Toffee অ্যাপে (অ্যান্ড্রয়েড ও iOS), ToffeeLive.com এবং স্মার্ট টিভিতে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন, এলজি ওয়েবওএস)।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’
‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’

জীবন থেকে পালাতে চেয়েছিলেন রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাসে Read more

দুর্ঘটনায় গুরুতর আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিলেন ইউএনও
দুর্ঘটনায় গুরুতর আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিলেন ইউএনও

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় গুরুতর আহত হয়ে ফ্লাইওভারের ওপর পড়ে থাকা স্বামী-স্ত্রীকে কুমুদিনী হাসপাতালে পৌঁছে দিয়েছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা Read more

নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব
নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব

করোনা ও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণে পূর্বে নিষিদ্ধ করা কনটেন্ট নির্মাতাদের পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। মঙ্গলবার (২৩ Read more

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, নিহত ৩
জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, নিহত ৩

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত একটি ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেলে Read more

ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির
ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির

গাজায় চরম খাদ্যাভাব আর ইসরায়েলের ব্যাপক হামলার মুখে প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। ত্রাণ দেওয়ার কথা বলে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি Read more

‘ভারতকে পরিণাম ভোগ করতে হবে’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি
‘ভারতকে পরিণাম ভোগ করতে হবে’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

কাশ্মিরে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে, ভারত ঐতিহাসিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন