নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রতনদী এলাকায় ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে নয়ন মিয়া (৩৭) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন শ্রমিক। বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়ার বাড়ি নেত্রকোনার পূর্বধলা গ্রামে। আহতরা হলেন- আজিজুল ইসলাম (৬৫), মাসুম বিল্লাহ (২৮), ফজলুল হক (৪০), সজীব মিয়া (৩০), আকবর আলী (৫০), হৃদয় মিয়া (২৫), রকেট (২৫), রুবেল মিয়া (২৫), তানভীর মিয়া (২৪) ও আমিনুল ইসলাম (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ। তিনি জানান, নিহত নয়নের সঙ্গে থাকা রাজমিস্ত্রিরা পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক ধাক্কা দিলে নয়ন মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ছয়জনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১
নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১

নেত্রকোনার বারহাট্টায় ৬টি পিকআপ ভ্যানে ৩২ ভারতীয় গরুসহ আলমগীর মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।রবিবার (১১ জানুয়ারি) Read more

ইরানের পাশে দাঁড়াল রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা
ইরানের পাশে দাঁড়াল রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা

ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উসকানিমূলক বলে জানিয়েছে রাশিয়া। মস্কো জানায়, ইসরায়েলের এই হামলা বিনাদোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ লঙ্ঘন Read more

ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা
ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা

ফরিদপুরে ব্যান্ড সংগীতশিল্পী জেমসের একটি কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) Read more

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ

যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দি হওয়ার পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তাকে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান Read more

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে বেরোবির পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ
যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে বেরোবির পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম (জীবন) পদত্যাগ Read more

৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন