বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে জিআই নিবন্ধনের সনদ হস্তান্তর করেছেন।বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে জেলা প্রশাসকের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা) ওইদিন বিকেলে আয়োজিত সনদ প্রদান অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসকের হাতে অতিথিরা জিআই নিবন্ধনের সনদ হস্তান্তর করেন।সূত্রমতে, বরিশালের আমড়ার সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। বরিশালের সনাতন ধর্মের বহু পুরোনো সংস্কৃতি হলো তাদের যেকোন অনুষ্ঠানে খাবার শেষে আমড়ার টক থাকতে হবে। এটাকে তারা শেষ পাত বলে। বরিশালের মিঠা পানির কারণে আমড়ার প্রাকৃতিক গন্ধ বিদ্যমান, স্বাদে মিষ্টি, সুস্বাদু যা অন্যান্য অঞ্চলের আমড়া থেকে আলাদা হয়ে থাকে। বরিশালের আমড়া শুধু একটি সুস্বাদু ফল নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমড়ার স্বতন্ত্র স্বাদ, পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহার বরিশালের আমড়াকে সারাদেশে পরিচিতি দিয়েছে। ফলে স্থানীয় কৃষকরা আমড়া চাষে আরও উৎসাহিত হয়েছেন। যা তাদের আর্থিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বরিশালের আমড়ার পরিচিতি ও চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। যা দক্ষিণাঞ্চলের কৃষিকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি উল্লেখ করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুরে ধান খেত থেকে সবুর মিয়া (৪৬) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।আজ শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় Read more

এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন
এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের Read more

নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি
নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যটিতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত বলে Read more

নরসিংদীর শিবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে স্বামী
নরসিংদীর শিবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে স্বামী

নরসিংদীর শিবপুরে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার যোশর ইউনিয়নের টংগীরটেক গ্রাম Read more

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা এখনও স্পষ্ট হয়ে উঠছে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহে। সর্বশেষ মধ্য গাজা সিটির ধ্বংসস্তূপ Read more

গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৯
গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৯

অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলের হামলায় ৪ ফিলিস্তিনি সাংবাদিকসহ ১৯ জন নিহত হয়েছেন।সোমবার (২৫ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন