নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পোঁছান। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হবেন।প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কর্মসূচি শেষে আজ রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরব পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
সৌদি আরব পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু

চলতি বছর হজ করতে সৌদিআরব গিয়ে এখন পর্যন্ত ৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও একজন Read more

আগের তুলনায় আ.লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগের তুলনায় আ.লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি মহল নৈরাজ্য সৃষ্টি Read more

ভবন নির্মাণ তদারকিতে আসছে নতুন কর্তৃপক্ষ, অধ্যাদেশ জারি
ভবন নির্মাণ তদারকিতে আসছে নতুন কর্তৃপক্ষ, অধ্যাদেশ জারি

ভবন নির্মাণ তদারকির জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ‘বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ’ গঠন করতে যাচ্ছে সরকার। এ জন্য ‘বাংলাদেশ বিল্ডিং Read more

গৌরবময় ‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, পাবেন যেভাবে
গৌরবময় ‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, পাবেন যেভাবে

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের গৌরবময় দিন উপলক্ষে বিশেষ আফার দিচ্ছে মোবাইল অপারেটর টেলিটক। বিশেষ এই অফারে থাকবে ৩৬ মিনিট টকটাইম ও ৫ Read more

মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ
মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

টাঙ্গাইলের মির্জাপুরে নিজের মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যার পর নিজেই থানায় আত্মসমর্পণ করেছে ঘাতক ছেলে ইউনুস মন্ডল (২৫)। শুক্রবার (২৫ Read more

মোবাইলে ও অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
মোবাইলে ও অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন