নওগাঁর ধামইরহাটে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প। এর আগে গত শুক্রবার বিকালে উপজেলার আমাইতাড়া বাজার থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি পার্শ্ববর্তী রঘুনাথপুর এলাকার আবদুল মতিনের ছেলে।র‍্যাব আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল উপজেলার আমাইতাড়া বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামির নিকট থেকে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা
এবার ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা

এবার নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৭ Read more

নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা
নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা

ঝিনাইদহ শহরে একমাত্র অনুমোদিত দেশীয় মদ বিক্রির ডিপো থেকে নিয়ম লঙ্ঘন করে দেদারসে মদ বিক্রি চলছে। চলতি পূজা মৌসুমে এই Read more

সময় টিভির রিপোর্টার ও ক্যামেরা পার্সনের উপর বিএনপি নেতার হামলা
সময় টিভির রিপোর্টার ও ক্যামেরা পার্সনের উপর বিএনপি নেতার হামলা

ভোলা দৌলতখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপি নেতার হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার মোঃ নাসির Read more

কিশোরগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ অনোহল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এলংজুরী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন