স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার কাছে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু সেই সুযোগ নষ্ট করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সেভিয়ার কাছে ৪-১ গোলে ধরাশায়ী হয়েছে দলটি। রোববার (৫ অক্টোবর) সেভিয়ার মাঠে আতিথ্য নেই কাতালান ক্লাবটি। যেখানে দর্শকদের রীতিমতো হতাশ করেছে লেভানডভস্কিরা। এদিন চোটাক্রান্ত লামিন ইয়ামাল ও রাফিনিয়াসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই খেলতে নামে বার্সেলোনা। যাদের অভাব পুরো ম্যাচ জুড়েই ভুগিয়েছে কাতালানদের। এদিন বার্সেলোনার কফিনে প্রথম পেরেক ঠোকেন দলটির সাবেক উইঙ্গার আলেক্সিস সানচেস। ত্রয়োদশ মিনিটে সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন তিনি। এরপর আরও বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে লস নার্ভিওনেন্সেসরা। তবে বার্সা গোলরক্ষক ভয়চেক স্ট্যানসির কল্যানে যাত্রা ভঙ্গ হয় তাদের। সেভিয়া অবশ্য ব্যবধান বাড়াতে খুব বেশি সময় নেয়নি। প্রথমার্ধের ৩৬তম মিনিটে গোল করে এবার দলকে এগিয়ে দেন আইজ্যাক রোমেরো। মাঝমাঠে বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে বলের নিয়ন্ত্রণ হারানোর পর তাদের হাইলাইন রক্ষণের ফাঁক গলে আক্রমণে ওঠে সেভিয়া। বাঁ দিক থেকে রুবেন ভার্গাসের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে শটে ঠিকানা খুঁজে নেন ২৫ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড রোমেরো।প্রথমার্ধে ৪২তম মিনিটে একমাত্র গোলের সম্ভাবনা তৈরি করে বার্সেলোনা। পাউ কুবার্সির পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর শট করেন র‍্যাশফোর্ড। তবে সেটি জাল খুঁজে পায়নি। প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান কমান র‍্যাশফোর্ড। ডান দিক থেকে পেদ্রির ক্রস দূরের পোস্টে পেয়ে হাফ ভলিতে জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড। লা লিগায় র‍্যাশফোর্ডের প্রথম গোল এটি।দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা চালাই বার্সেলোনা। ৬২তম মিনিটে পেদ্রির শট দারুণ নৈপুণ্যে ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। দুই মিনিট পর কর্নারে এরিক গার্সিয়ার হেডও ঠেকান তিনি।৭৩তম মিনিটে আলেহান্দ্রো বাল্দে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক বাইরে মেরে হতাশ করেন অভিজ্ঞ স্ট্রাইকার লেভানডভস্কি। বার্সা যখন ম্যাচে ফিরতে মরিয়া ছিলো ঠিক তখনই ব্যবধান আবারও বাড়াই সেভিয়া। এবার  নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডান পায়ের শটে তাদের জালে বল পাঠিয়ে সেভিয়ার জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন হোসে আনহেল কারমোনা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সফরকারীদের কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন অ্যাকর অ্যাডামস।এ হারে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। অন্যদিকে সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।   আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত
আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত

আমতলীর আঠারোগাছিয়া গ্রামে বজ্রপাতে কৃষক লোকমান খাঁন (৫৫) নিহত হয়েছেন এবং তার ছেলে ফেরদৌস খাঁন (২৫) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ Read more

কুষ্টিয়ায় মাদক ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক
কুষ্টিয়ায় মাদক ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ এক ইউপি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির আব্দুস সালাম (৪৮) দৌলতপুর থানার Read more

কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের নির্ধারিত হাসপাতালে ভর্তি না হওয়ায় রোগীকে লাথি মারার Read more

‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের
‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ব্যক্তিগত সমঝোতা বা ‘লেনদেনের চুক্তি’তে রাজি Read more

অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীসহ Read more

আলফাডাঙ্গায় ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
আলফাডাঙ্গায় ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাকাত মোল্যা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন