জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।আজ সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।অন্য ৩ আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।আদেশের শুরুতেই ট্রাইব্যুনাল বলেন, এই মামলায় অভিযোগ আমলে নেওয়ার মতো যথেষ্ট উপাদান পাওয়া গেছে।পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে ১৪ অক্টোবর পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ফেরত বিষয়ে প্রতিবেদন দিতে আইজিপিকে নির্দেশনা দেওয়া হয়।আলোচিত এ মামলার ৪ আসামির সবাই পলাতক। এজন্য অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল প্রসিকিউশন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপিকে হুঁশিয়ারি
ফের রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপিকে হুঁশিয়ারি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা ও সারাদেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা Read more

মামলায় জয় পেয়েছে গুগল, করতে হবে না বিক্রি
মামলায় জয় পেয়েছে গুগল, করতে হবে না বিক্রি

যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট মামলায় জয় পেয়েছে গুগল। আদালত বলেছে, গুগলকে তাদের জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে না। তবে বাজারে প্রতিযোগিতায় Read more

নেত্রকোনায় তিন লক্ষ টাকার ভারতীয় কম্বল জব্দ, আটক ১
নেত্রকোনায় তিন লক্ষ টাকার ভারতীয় কম্বল জব্দ, আটক ১

নেত্রকোনার দুর্গাপুরে নদীপথে ট্রলারে ভারতীয় কম্বল পাচারের সময় ২০০ পিস কম্বলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ, যার বাজারমূল্য প্রায় ৩ Read more

মা ইলিশ রক্ষায় চরফ্যাশনে ৭ ট্রলার আটক, ২৬ বরফকল সিলগালা
মা ইলিশ রক্ষায় চরফ্যাশনে ৭ ট্রলার আটক, ২৬ বরফকল সিলগালা

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দুই দিনে চরফ্যাশন উপজেলা মৎস্য বিভাগ ৭টি মাছ ধরার ট্রলার জব্দ করেছে। এছাড়াও Read more

হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার
হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার

দিনাজপুরের হাকিমপুরে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানার সম্বলিত র‌্যালীতে নেতা-কর্মীদের সাথে অংশ নেওয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন