আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির রংপুর বিভাগীয় অঞ্চল টিম সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দিন মোল্লা।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলামের কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় আফতাব উদ্দিন মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। প্রায় ১৭ বছর ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত ছিল বলেও তিনি মন্তব্য করেন। বর্তমান প্রেক্ষাপটে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন জনগণ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।নির্বাচনকে ঘিরে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনেই রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন উত্তোলন ও প্রস্তুতির খবরে সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ ও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দিনাজপুর-৪ আসনে আগামী দিনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

দেশের মাঠ পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের অংশগ্রহণে আজ সোমবার (১২ মে) সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে ১০টায় তেজগাঁও কার্যালয়ের শাপলা Read more

টিভিতে আজকের খেলা (১৩ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৩ আগস্ট)

আজ উয়েফা সুপার কাপে টটেনহামের মুখোমুখি পিএসজি। চলুন দেখে নেয়া যাক আজকের খেলার সময়সূচি:উয়েফা সুপার কাপপিএসজি–টটেনহামরাত ১টা, সনি স্পোর্টস ২টেনিসসিনসিনাটি Read more

টিভিতে যেসব খেলা দেখবেন আজ (৩০ জুলাই, ২০২৫)
টিভিতে যেসব খেলা দেখবেন আজ (৩০ জুলাই, ২০২৫)

বুলাওয়েতে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট আজ (বুধবার) থেকে শুরু হচ্ছে।ক্রিকেটবুলাওয়ে টেস্ট-১ম দিনজিম্বাবুয়ে-নিউজিল্যান্ডবেলা ২টা, টি স্পোর্টসটেনিসকানাডিয়ান ওপেনরাত ৯-৩০ মি., সনি স্পোর্টস Read more

ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান
ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান

ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসের সংঘর্ষে সাহসী অভিযানের পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সেই পাইলটরা, Read more

দু’দিনে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ হজযাত্রী
দু’দিনে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ হজযাত্রী

চলতি বছরের হজ পালন শেষে গত দু’দিনে ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি। সরকারি ব্যবস্থাপনায় ফিরে Read more

১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ
১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ

সিরাজগঞ্জের উল্লাপাড়া সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন।গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন