টাঙ্গাইলের মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বানাইল ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার উপপরিদর্শক প্রদীপ কুমার।অভিযুক্ত উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামের লাভু মিয়া (৫০)। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।মামলা ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ২০ মে দিনে ভুক্তভোগী ওই শিশুটি পাশের বাড়িতে খেলতে যায়। এসময় অভিযুক্ত লাভু মিয়া তাকে ডেকে ঘরে ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তার আত্মচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। শিশুটির কাছে ঘটনার বিস্তারিত জেনে বুধবার রাতে তার বাবা লাভু মিয়ার বিরুদ্ধে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।এব্যাপারে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুর বাবা লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।প্রসঙ্গত, বৃহস্পতিবার ১৫ মে বানাইল ইউনিয়নের মাঝালিয়া এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণধোলাই দিয়ে অভিযুক্ত চাঁন মিয়াকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এর আগে মঙ্গলবার ১৩ মে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে একটি গ্রামে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

যথাযথ আইনী প্রক্রিয়া মেনেই উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে তার ভুল Read more

বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত
বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন Read more

ছাত্র আন্দোলনে নিহত জামালপুরের রিপনের লাশ উত্তোলনে বাধা
ছাত্র আন্দোলনে নিহত জামালপুরের রিপনের লাশ উত্তোলনে বাধা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত রিপন মিয়ার লাশ উত্তোলনে বাধাঁ দিয়েছেন মামলার বাদী আকতার হোসেন। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে গত Read more

ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে ১৪ জন নিহত
ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে ১৪ জন নিহত

ভেনেজুয়েলায় ভারি বৃষ্টিপাতের পর একটি স্বর্ণখনি ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের। সোমবার (১৩ অক্টোবর) দেশটির Read more

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ
নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের অন্যতম দাবি ছিল বর্তমান ইউনিফর্ম পরিবর্তন করা। সেই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, Read more

জুলাই ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার
জুলাই ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলায় শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।মঙ্গলবার(২২ এপ্রিল) বেলা ২টার দিকে টঙ্গীর কলেজগেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন