পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির পর এবার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী মাসে এক উচ্চপর্যায়ের সৌদি বাণিজ্য প্রতিনিধিদল পাকিস্তান সফর করবে।সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ জানায়, সৌদি আরবের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতিদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধিদল পাকিস্তান সফর করবে। এই সফরটি সৌদি বিনিয়োগ এবং বাণিজ্যকে গতিশীল করতে বৃহত্তর একটি কৌশলের অংশ।গত ১৭ সেপ্টেম্বর রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যা দুই দেশের দীর্ঘস্থায়ী নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। এই চুক্তি আসে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কাতারে হামলার পরপরই, যখন কূটনৈতিক পরিবেশ দ্রুত পাল্টে যাচ্ছে।সফরের আগে ইসলামাবাদে সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)-তে প্রেসিডেন্ট মিয়ান আবু জর শাদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন।সৌদির বাণিজ্য সংযুক্ত কর্মকর্তা নাইফ বিন আব্দুলআজিজ আল-হারবি বৈঠকে ঘোষণা করেন যে, এলসিসিআইতে একটি স্থায়ী বাণিজ্য ডেস্ক স্থাপন করা হবে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য উদ্যোগকে সহজতর করবে এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বাড়াবে।তিনি জানান, সৌদি আরব পাকিস্তানের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই পাকিস্তানি পণ্য সরাসরি সৌদি আরবে রপ্তানি হোক, ইউরোপ হয়ে ঘুরে না আসুক — এতে খরচ কমবে এবং সময় বাঁচবে।তিনি আরও বলেন, আমরা এমন কাঠামোগত নীতিমালা তৈরি করতে চাই, যা কেবল অর্থনৈতিক সহযোগিতাই নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে সংযোগও জোরদার করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে ৪টি নৌকায় ৬০০ ঘনফুট বালুসহ ২৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে ৪টি নৌকায় ৬০০ ঘনফুট বালুসহ ২৪ জন গ্রেফতার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বদাখালি ও জমশেরপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ইঞ্জিনচালিত নৌকা থেকে ৬০০ ঘনফুট বালু জব্দ এবং Read more

‘ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী’: ট্রাম্প
‘ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী’: ট্রাম্প

মাত্র একদিন আগেই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রুশ হামলায় ইউক্রেনে ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন। আর এর Read more

উলিপুরে বু‌ড়ি তিস্তা নদীর পাড় কাটা ও অ‌বৈধ স্থাপনা নির্মা‌ণের প্রতিবা‌দে মানববন্ধন
উলিপুরে বু‌ড়ি তিস্তা নদীর পাড় কাটা ও অ‌বৈধ স্থাপনা নির্মা‌ণের প্রতিবা‌দে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর ‌পৌরশহ‌রে প্রকা‌শ্যে প্রশাস‌নের না‌কের ডগায় বুড়ি তিস্তা নদী থে‌কে অবৈধ বালু উত্তোলন, নদীর পাড় কেটে অপসারণ, অবৈধ স্থাপনা Read more

ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

যুক্তরাষ্ট্রের বাহিনীর বিমান হামলার জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার (১৯ এপ্রিল) Read more

নারীকে লাথি মেরে বহিষ্কার সেই জামায়াত কর্মী গ্রেফতার
নারীকে লাথি মেরে বহিষ্কার সেই জামায়াত কর্মী গ্রেফতার

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারী ও এক যুবককে লাথি দেওয়া জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (০১ জুন) Read more

ভাঙ্গুড়ায় কৃত্রিম সংকটে সবজির দাম উর্ধ্বমুখী, দায় নিচ্ছে না কেউ
ভাঙ্গুড়ায় কৃত্রিম সংকটে সবজির দাম উর্ধ্বমুখী, দায় নিচ্ছে না কেউ

কয়েকদিনের বৃষ্টিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। বাড়িয়েছে কাঁচা মরিচসহ সব ধরনের সবজির দাম। পাবনার ভাঙ্গুড়ায় কয়েকদিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন