জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মদ, গাঁজা, দেশীয় অস্ত্রসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ মে) ভোর রাতে উপজেলার তারাকান্দি কান্দারপাড়া ও পিংনা বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা যায়, সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে বিএ: ১১৩১৮ ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপণ ২৬ বীর এর নেতৃত্বে পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ৬০০ গ্রাম গাঁজা, দেশীয় অস্ত্র চাপাতি, ইন্ডিয়ান খালী মদের বোতল, গাঁজা খাওয়ার উপকরণসহ মৃত সুমন শেখের ছেলে চান মিয়া (৭০), মৃত গাজিউর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৮) কে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। অপরদিকে, একই রাতে উপজেলার পিংনা ইউনিয়নে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে পিংনা বাজারে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ২ লিটার দেশীয় মদসহ শুভ মিয়ার ছেলে তনু তালুকদার, অন্তর হোসেন ও মিজানুর রহমানের ছেলে নাঈমুর রহমান (১৮) কে আটক করা হয়। পরে বুধবার সকালে আটককৃতদের জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মোঃ আনোয়ার ও এস আই আলমগীর হোসেনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সেনাবাহিনীর মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে ২৬ বীর ইউনিটের কার্যকর ভূমিকার প্রশংসা করে স্থানীয়রা বলেন, ‘সেনাবাহিনীর এমন অভিযান একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ Read more

পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) তারা প্রধান Read more

৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়েও চাল আমদানি শুরু
৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়েও চাল আমদানি শুরু

দেশের বাজারে চালের দাম বৃদ্ধি রোধ করতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি দেওয়ায় ৪ মাস বন্ধ থাকার পর আবারও Read more

মেঘনায় ট্রলার চলাচল বন্ধ, বিপাকে দুই পাড়ের সাধারণ মানুষ
মেঘনায় ট্রলার চলাচল বন্ধ, বিপাকে দুই পাড়ের সাধারণ মানুষ

মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জের মধ্যে মেঘনা নদী দিয়ে চলাচলকারী নৌ-রুটে ইজারা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে। Read more

মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে
মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। তাকে এরআগে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন