নেত্রকোনার বারহাট্টায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণ হত্যা মামলায় কাওসার মিয়াকে (১৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৭ মে) বিকালে এ রায় দেন জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। রায়ে সন্তুষ্ট নিহতের পরিবারসহ রাষ্ট্রপক্ষের আইনজীবী। রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন বাবা-মা।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট আবুল হাসেম এবং আসামীর পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট দেলুয়ারা বেগম।মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর গ্রামে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে গত ২০২৩ সালের ২ মে ছালিপুড়া উচ্চ বিদ্যালয় থেকে সহপাঠীসহ অন্যান্যদের নিয়ে বাড়ি ফেরার পথে পথরোধ করে প্রকাশ্যে দিবালোকের দা দিয়ে কুপিয়ে হত্যা করে একই এলাকার শামছুদ্দীনের ছেলে মো. কাওসার মিয়া। দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো একই এলাকার জেলে নিখিল চন্দ্র বর্মণের মেয়ে প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মণকে। কিন্তু মুক্তি বখাটে কাওসারের প্রস্তাবে সাড়া না দিয়ে এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ২০২৩ সালের ২ মে বিকালে স্কুল থেকে ফেরার পথে পিছন থেকে দা দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এসে উদ্ধার করে দ্রুত বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে ওই দিন রাতেই মুক্তির মৃত্যু হয়। পরে বাবা বাদী হয়ে তাকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যেই কাওসারকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পুলিশ তদন্ত শেষে একই বছরের ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আসামির উপস্থিতিতে আদালতের বিচারক এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আবুল হাসেম জানান, মামলা দুই বছরের মধ্যে এরকম একটি রায় হওয়ায় তাদের বিচার প্রত্যাশীদের আইনের প্রতি শ্রদ্ধা বাড়বে। আর এমন একটি চাঞ্চল্যকর মামলার রায় এত দ্রুত হওয়ায় আমরাও খুশি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন তুললেন জামায়াতের আমির
গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন তুললেন জামায়াতের আমির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জুলাই পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের কর্মীরা। পুলিশকে লক্ষ্য ছোঁড়া হয় বোমাও। পুলিশও পাল্টা Read more

ত্রাণ নিতে যাওয়া এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা
ত্রাণ নিতে যাওয়া এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা

ইসরায়েলি অবরোধের মুখে গাজায় খাদ্য সংকট ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এ অবস্থায় খাবারের সন্ধানে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে সেখানকার Read more

ঝালকাঠিতে ৫০০ টাকার বাজিতে ১০০ ডুব দিতে গিয়ে কৃষকের মৃত্যু
ঝালকাঠিতে ৫০০ টাকার বাজিতে ১০০ ডুব দিতে গিয়ে কৃষকের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে ৫’শত টাকায় বাজি ধরে খালে ১’শত ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার Read more

ওসমান হাদি হত্যা: হামলাকারীদের পালাতে সহায়তাকারী সিবিয়ন-সঞ্জয় ফের ৫ দিনের রিমান্ডে
ওসমান হাদি হত্যা: হামলাকারীদের পালাতে সহায়তাকারী সিবিয়ন-সঞ্জয় ফের ৫ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত অতিক্রম করে পালাতে সহায়তাকারী সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিমের Read more

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির গভীর শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির গভীর শোক

বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ Read more

মায়োর্কোর বিপক্ষে জয় পেলেও সন্তুষ্ট নন বার্সা কোচ
মায়োর্কোর বিপক্ষে জয় পেলেও সন্তুষ্ট নন বার্সা কোচ

লা লিগায় নতুন মৌসুমের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার (১৬ আগস্ট) রাতে মায়োর্কোকে ৩-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন