ওভাল টেস্টের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। ৫ ম্যাচ সিরিজের এই সিরিজের ট্রফি ২-২ সমতায় ভাগাভাগি করে দুই দল। তবে এই সিরিজের ফলাফল ভিন্ন হতে পারতো যদি ওভাল টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ড ব্যর্থ না হতো। এই সিরিজ শুধু ফলাফলের দিক থেকেই নয়, রেকর্ডের দিক থেকেও বিশেষ আলোচিত হয়ে উঠেছে। পুরো সিরিজজুড়ে ব্যাটাররা দারুণ ফর্মে ছিলেন, যার প্রমাণ ২১টি সেঞ্চুরি—যা ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী একটি রেকর্ড ছুঁয়েছে।সবশেষ ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে ২১টি শতকের নজির গড়েছিল। সেই রেকর্ড অবশেষে ৭০ বছর পর ছুঁয়ে ফেলেছে ভারত-ইংল্যান্ডের এই হাইভোল্টেজ সিরিজ।এই ২১টি সেঞ্চুরির মধ্যে ভারতীয় ক্রিকেটাররা করেছেন ১২টি, আর ইংল্যান্ডের খেলোয়াড়রা করেছেন ৯টি। ভারতের অধিনায়ক শুভমান গিল একাই হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরি। তার পরে রয়েছেন জো রুট। তার ব্যাট থেকে এসেছে ৩টি শতক। এছাড়া হ্যারি ব্রুক, ঋষভ পন্ত, যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল করেছেন দুটি করে শতক। এর বাইরে একটি করে শতক হাঁকিয়েছেন রবীন্দ্র জাদেজা, বেন ডাকেট, জেমি স্মিথ, ওলি পোপ, বেন স্টোকস এবং ওয়াশিংটন সুন্দর।দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এটি এখন শীর্ষস্থানে রয়েছে যৌথভাবে। এর ঠিক পরেই রয়েছে ২০০৩-০৪ সালের দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, যেখানে মোট ২০টি সেঞ্চুরি হয়েছিল। আরও ছয়টি সিরিজে ১৭টি করে শতক হয়েছিল, যা এখন তৃতীয় স্থানে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি

ইউক্রেনে ‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৩০ ঘণ্টার এই যুদ্ধবিরতি ইতোমধ্যেই কার্যকর হয়েছে। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির Read more

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী
সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী (টিন) বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭মে) সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রের সাজেক Read more

ইউটিউবে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ক্ষতিপূরণ দেবে গুগল
ইউটিউবে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ক্ষতিপূরণ দেবে গুগল

যুক্তরাষ্ট্রে শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তি করতে ৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গুগল। অভিযোগ ছিল, Read more

কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে : শ্রম উপদেষ্টা
কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে : শ্রম উপদেষ্টা

‘কারখানা দেখিয়ে দেশের ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা দেশ থেকে পালিয়ে গেছেন। রা শ্রমিকদের কথা চিন্তাও করেনি। সেটা এখন আমাদের Read more

কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ
কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইসতিয়াক সরকার বিপুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) Read more

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৩ ফিলিস্তিনি, বাড়ছে দুর্ভিক্ষ
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৩ ফিলিস্তিনি, বাড়ছে দুর্ভিক্ষ

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন