গত বছরের ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বহিস্কৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। একইসঙ্গে ঘটনার মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে ৪৬ শিক্ষার্থীকে বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর শিক্ষাসনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় সিন্ডিকেট সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। গণ-অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নিয়েছে জাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট।উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, হামলাকারী শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন। এদের মধ্যে ৯৯ জন জাবির সাবেক শিক্ষার্থী ও ১৩০ জন বর্তমান শিক্ষার্থী। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে থেকে ৬৪ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আর ৩৭ শিক্ষার্থীকে ২ বছরের জন্য, ৮ জনকে ১ বছরের জন্য এবং ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।এছাড়া অপরাধের সঙ্গে জড়িত থাকায় সাবেক ৯৯ শিক্ষার্থীদের মধ্যে ৭৩ জনের শিক্ষা সনদ বাতিল ও অপরাধের মাত্রা অনুযায়ী ৬ জনের সনদ ২ বছরের জন্য স্থগিত করা হয়েছে।গত বছরের জুলাই-আগস্টে হওয়া গণঅভ্যুত্থানে জাবি ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় যোগ দেয়া বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনের বহির্ভূত হওয়ায় তাদের বিচারের জন্য তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (আইসিটি) পাঠানো হবে বলেও জানিয়েছেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।এদিকে হামলার ঘটনায় অভিযুক্ত ৪০ শিক্ষার্থীকে অব্যহতি দেয়া হয়েছে। এদের মধ্যে ২০ জন বর্তমান শিক্ষার্থী এবং বাকি ২০ জন সাবেক শিক্ষার্থী। তাদের অব্যহতি সম্পর্কে জানতে চাইলে উপাচার্য বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি জবাব দিলে তা যথাযথ হবে।এ ব্যাপারে অধিকতর তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব জানিয়েছেন, হামলার সঙ্গে সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় অব্যহতি দেয়া হয়েছে তাদের। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো সাক্ষ্য পাওয়া যায়নি এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেও তাদের জড়িত থাকার সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব
চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব

চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১৩ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল Read more

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ
বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

সঠিক তথ্য ও উপাত্তের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের অপরিহার্য ভূমিকা তুলে ধরার লক্ষ্যে আজ ২০ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে Read more

ঐতিহাসিক পাগলা মসজিদে দান করা যাবে ঘরে বসেই
ঐতিহাসিক পাগলা মসজিদে দান করা যাবে ঘরে বসেই

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের জন্য প্রথমবারের মতো চালু হলো অনলাইন দানের সুবিধা। এখন থেকে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত Read more

সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা
সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে Read more

চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব
চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব

টানা ৫ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন