দেখতে সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, রয়েছে অভিনয়ের প্রশিক্ষণ; বয়সও বেশি নয়। বলিউডেও কাজ করেছেন। পয়সার অভাব নেই, তবু সুযোগ পেলেই তিনি চুরি করতে ছাড়েন না পকেটমারি নয়, সরাসরি চুরি! তিনি আর কেউ নন; ওপার বাংলার অভিনেত্রী রূপা দত্ত। সম্প্রতি একটি চুরির ঘটনায় আবারও শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ তাকে আটক করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী রূপা দত্ত অভিনয়ের আগ্রহ থেকে টলিউডে সুযোগ না পেয়ে মুম্বাই চলে যান। সেখানে ‘জয় মা বৈষ্ণো দেবী’ সিরিয়ালে তিনি বেশ পরিচিতি লাভ করেন। অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ ছবিতেও কাজ করেছেন তিনি। পরবর্তীতে কয়েকটি ছোট সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এখন তিনি পরিচিতি নানা অপরাধের কারণেই।ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে, এর আগেও ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেট মারতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন রূপা। সে সময় তার ব্যাগ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় তাকে জেল হেফাজতেও যেতে হয়েছিল।মিথ্যা অভিযোগকারী হিসেবেও নাম রয়েছে তার। ২০২০ সালে পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ এনেছিলেন রূপা। পরে পুলিশি তদন্তে জানা যায়, তিনি ভুলবশত অন্য এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতাকে পরিচালক অনুরাগ কশ্যপের আলাপচারিতা বলে দাবি করেছিলেন।এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, সবশেষ চুরির অভিযোগকারী সেই নারীর ব্যাগ থেকে প্রায় ২০ গ্রাম ওজনের সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম ওজনের সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা চুরি হয়। সবশেষ খবর অনুযায়ী, রূপাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে’, সংলাপ শুরুর আগে বললেন আলী রীয়াজ
‘জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে’, সংলাপ শুরুর আগে বললেন আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশন কারও প্রতিপক্ষ নয় বরং রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা গঠনে সব Read more

স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ
স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ

দীর্ঘ প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। দীর্ঘদিন পর ফিরে তিনি সময় কাটাচ্ছেন ভিন্নরকম Read more

নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে গাড়ির জট
নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে গাড়ির জট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে গাড়ির জট তৈরি হয়েছে। ফলে প্রায় Read more

জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুলতলা গ্রামে পাখি ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল Read more

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার
২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের জন্য ইনজুরি হয়ে উঠেছে নিত্য দিনের সঙ্গী। কাতার বিশ্বকাপের পর থেকে ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় Read more

শ্রীপুরে চাঁদার দাবিতে পোশাক কারখানার দেয়াল ভাঙচুরের অভিযোগ
শ্রীপুরে চাঁদার দাবিতে পোশাক কারখানার দেয়াল ভাঙচুরের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলায়া অবস্থিত পোশাক কারখানা ‘কনফিডেন্স নিট ওয়্যার লিমিটেড’-এ চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন