কক্সবাজারের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার ২০ দিন পর না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক মো. আক্তার হোসেন (৩৫)। তিনি বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।লে. কর্নেল খায়রুল আলম বলেন, ‘গত ১২ অক্টোবর সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হন নায়েক আক্তার হোসেন। পরে উন্নত চিকিৎসার জন্য ১৩ অক্টোবর তাকে রামু সেনানিবাস থেকে হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।’বিজিবি সূত্রে জানা গেছে, নিহত নায়েক আক্তার হোসেন ভোলা জেলার বাসিন্দা। শনিবার (১ অক্টোবর) ঢাকাস্থ সিএমএইচের মর্গ থেকে হেলিকপ্টারযোগে তার মরদেহ নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে। পরে সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হবে।এর আগে ১২ অক্টোবর সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পেতে রাখা মাইন বিস্ফোরিত হয়। এতে নায়েক আক্তার হোসেন গুরুতর আহত হন। বিস্ফোরণে তার এক পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা-ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।সহকর্মীরা তাকে উদ্ধার করে রামু সেনানিবাসস্থ সিএমএইচে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন সীমান্তরক্ষী বাহিনীর এই সদস্য।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খুন, করিমগঞ্জে বাবাসহ ৩ জনের ফাঁসি
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খুন, করিমগঞ্জে বাবাসহ ৩ জনের ফাঁসি

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ একই পরিবারের ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত Read more

বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই: দুদু
বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত Read more

মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি
মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ৩১০ মিটার বিদ্যুতের তার চুরির মাত্র একদিন পরই এবার Read more

স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম
স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে Read more

জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া
জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় ‘জুলাই সনদ, ২০২৫’ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) Read more

দেশ রক্ষায় একমাত্র সক্ষম দল বিএনপি: দুদু
দেশ রক্ষায় একমাত্র সক্ষম দল বিএনপি: দুদু

আমি বিশ্বাস করি বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে। এজন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন