আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরায়েলের অবৈধ আটকাদেশের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।বিবৃতিতে তারা বলেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে গাজার অবরোধ ভাঙতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এতে ৫০টিরও বেশি জাহাজ যুক্ত হয়, যা পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও অংশ নেয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা ও মাগরেব সুমুদ ফ্লোটিলাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ৪৪টিরও বেশি দেশের হাজারো নাগরিক এই বহরে অংশ নেন।’তারা আরো জানান, ‘গাজার উপকূলে পৌঁছালে ইসরায়েলি বাহিনী বহরটির ওপর আগ্রাসী হামলা চালায় এবং ইতোমধ্যে ৯টিরও বেশি জাহাজ জোরপূর্বক আটক করে নিয়ে যায়। মানবিক সহায়তাবাহী নৌবহরের ওপর এ হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’ইউটিএল নেতৃবৃন্দ জাতিসংঘ, ওআইসি ও বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরায়েলকে এই অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে এবং ফ্লোটিলা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।’তারা একইসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিও আনুষ্ঠানিক নিন্দা প্রকাশ ও আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখার দাবি জানান।বিবৃতিতে ইউটিএল নেতারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া সকল মানবিক সহায়তাকারীর প্রতি সংহতি জানান এবং তাদের মঙ্গল কামনা করেন। একইসঙ্গে নৌযানে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম, ব্রিটিশ-বাংলাদেশি সাহায্যকর্মী রুহি লোরেনসহ সকল মানবাধিকারকর্মীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।ফাহিম হাসনাত/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের Read more

‘উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো’
‘উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে দলটিকে নিষিদ্ধ করার Read more

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব: তারেক রহমান
ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব: তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী
ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সাগরে থাকা ইরানের তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির অর্থমন্ত্রী Read more

বরগুনার আন্ধারমানিক নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বরগুনার আন্ধারমানিক নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) বেলা ৪টার দিকে উপজেলার Read more

তিউনিসকে উড়িয়ে শেষ ষোলোতে চেলসি
তিউনিসকে উড়িয়ে শেষ ষোলোতে চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপে তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। এ জয়ে গ্রুপ ‘ডি’ থেকে নকআটউ পর্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন