​কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।বুধবার (০১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।​নিহত শিশুরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের কন্যা বকেয়া মনি (৮) এবং চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের কন্যা হুরিফা জান্নাত (৫)।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ  দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় নানার বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি পুকুর পাড়ে খেলতে যায় দুই বোন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুদের মুখ দিয়ে রক্তমিশ্রিত ফেনা বের হচ্ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।​পরে মুমূর্ষু অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, পুকুরের পানিতে পড়ে দুইটি মৃত্যুর খবর পেয়েছি। এখনো থানায় কেউ যোগাযোগ করে নাই। থানায় যোগাযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন। এ সফরে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা Read more

চাটমোহরে ঋণের মামলার চাপে একজনের আত্মহত্যা
চাটমোহরে ঋণের মামলার চাপে একজনের আত্মহত্যা

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে সবুর তালুকদার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।স্থানীয়দের ধারণা, ঋণের মামলার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে Read more

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচারের জোর দাবি জানালেন নুর
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচারের জোর দাবি জানালেন নুর

হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের বিচার হতে হবে বলে Read more

মই বেয়ে উঠতে হয় ২৭ লাখ টাকার সেতুতে!
মই বেয়ে উঠতে হয় ২৭ লাখ টাকার সেতুতে!

বরিশাল জেলার আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের বাশাইল এলাকার সড়ক দিয়ে চলার পথে হঠাৎ মাঝ বরাবর পড়বে একটি সেতু। যে সেতুটি স্থানীয় Read more

‘হল্যান্ড এখন মেসি-রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছে’
‘হল্যান্ড এখন মেসি-রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছে’

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ পরে যেভাবে একের পর এক গোল করে দারুণ সব রেকর্ড Read more

ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার
ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষক দল নেতা ওবায়দুর রহমান মুন্সিকে (৫০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন