নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা জলাধার খনন প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর বিরোধ সংঘর্ষে রূপ নিয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উত্তেজিত এলাকাবাসী যৌথ বাহিনীর উপস্থিতিতেই একটি আনসার ক্যাম্পে ভাঙচুর চালায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কোনো ধরনের জমি অধিগ্রহণ বা ক্ষতিপূরণ ছাড়াই তিন ফসলি জমিতে খনন কাজ শুরু করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দানা বাঁধে। বিক্ষুব্ধ লোকজনের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের নামে হাজার হাজার পরিবারকে বাস্তুচ্যুত করার আশঙ্কা তৈরি হয়েছে এবং বিস্তীর্ণ ফসলি জমি ধ্বংসের মুখে পড়েছে।এলাকাবাসীদের নিয়ে গঠিত ‘জনগোষ্ঠী’ নামের সংগঠনের মুখপাত্র মো. আব্দুল আলিম বলেন,‘ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের সরকারি ঘোষণা রয়েছে। কিন্তু প্রশাসন তা উপেক্ষা করে বুড়ি তিস্তা নদী খননের নামে এলাকাবাসীকে উত্তেজিত করেছে। শোক পালন না করে মাঠে নামায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিনা কারণে আমাদের আইনি জটিলতায় ফেলার জন্য ঘটনা সাজানোর চেষ্টা করা হচ্ছে।’প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় উত্তেজনা আরও বেড়ে যায়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা নিকটবর্তী একটি আনসার ক্যাম্পে ভাঙচুর চালায়। এ সময় কয়েকজন আহত হন, যাদের মধ্যে স্থানীয় সাংবাদিকও রয়েছেন।এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, ‘দেশে রাষ্ট্রীয় শোক চলমান থাকায় আগামী তিনদিন খনন কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপরও কেন কাজ শুরু করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে হবে। তারাই এ বিষয়ে ভালো বলতে পারবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালথায় নাতনিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
সালথায় নাতনিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আমিরন বেগম (৬০) নামে এক বৃদ্ধা। মঙ্গলবার (৩০ Read more

ইরানে বিমান হামলায় মার্কিন যুদ্ধবিমান জড়িত কিনা স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র
ইরানে বিমান হামলায় মার্কিন যুদ্ধবিমান জড়িত কিনা স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র সেন পারনেল বলেছেন, ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জড়িত থাকার বিষয়টি সত্য নয়। Read more

কাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
কাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এটি রাজধানীর Read more

জামায়াত ইসলামীর নেতারা দুর্নীতিমুক্ত: অধ্যাপক গোলাম রসুল
জামায়াত ইসলামীর নেতারা দুর্নীতিমুক্ত: অধ্যাপক গোলাম রসুল

যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, সাংবাদিকরা সমাজের আয়না। আয়না কখনো মিথ্যা তথ্য দেয় না। Read more

লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা
লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে একশো লিচুর ব্যান্ডে কম সংখ্যক লিচু বিক্রির অভিযোগে দুই লিচু বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার Read more

টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ
টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে ‘টেরিটরি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন