বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান তিনি।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ৩৬ ঘণ্টার এক ব্যস্ত ও ফলপ্রসূ সফর শেষ হয়েছে। সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন।পোস্টে তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ ও অর্থবহ। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।এদিকে রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিগত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ইচ্ছাকৃতভাবেই পিছিয়ে রাখা হয়েছিল। বর্তমান সরকার চায় পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে, যেমনটি অন্য বন্ধুপ্রতিম দেশের সঙ্গে রয়েছে।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তান দক্ষিণ এশিয়ায় আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও বহুমাত্রিক। আজকের বৈঠকে আমি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতের জন্য এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। আমরা পারস্পরিক সম্মান, সমঝোতা এবং সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই।অমীমাংসিত বিষয়ে দুই দেশের অবস্থান একই কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তৌহিদ হোসেন বলেন, অমীমাংসিত বিষয়ে দুদেশ নিজেদের অবস্থান পুর্নব্যক্ত করেছে। একটি শুধু অগ্রগতি মনে করি, আমরা দুই পক্ষ একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না দাঁড়ায়।তিনি আরও বলেন, আমি আপনাদের এটুকু নিশ্চয়তা দিতে পারি, একটি বিষয়ে শুধু কথা হয়েছে যেটাকে খানিকটা অগ্রগতি হিসেবে ধরে নিতে পারেন। আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুপক্ষ একটি বিষয় ঠিক করেছি, এটা আমাদের সমাধান করতে হবে, সেটি হলো দ্বিপক্ষীয় সম্পর্কে যাতে খুব স্মুথলি এগোতে পারি। এ জন্য এগুলো পেছনে ফেলতে হবে।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাই পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক হোক, এর বেশি কিছু না। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রেই আলাপ-আলোচনা প্রয়োজন। সেই দৃষ্টিভঙ্গিতেই সম্পর্ক এগোচ্ছে।এদিকে দ্বিপক্ষীয় বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, একাত্তর ইস্যুতে ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি এবং ২০০২ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফ হোসেন দুঃখ প্রকাশ করেছেন। এ বক্তব্যের সঙ্গে বাংলাদেশের একমতের প্রশ্নে উপদেষ্টা বলেন, আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটার সমাধান হয়ে যেত তাদের মতো করে। আমি তো বলেছি, আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারা ওনাদের অবস্থান বলেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন তাদেরই চাচাতো ভাইয়েরা। শনিবার (১ নভেম্বর) দুপুরে  Read more

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: মার্কিন পররাষ্ট্র দপ্তর
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: মার্কিন পররাষ্ট্র দপ্তর

বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর Read more

ট্রাইব্যুনালে হাজির শাহজাহান খান, দীপু মনি, পলকসহ ১৯ জন
ট্রাইব্যুনালে হাজির শাহজাহান খান, দীপু মনি, পলকসহ ১৯ জন

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংসদ Read more

চুয়াডাঙ্গার জীবননগরে জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম
চুয়াডাঙ্গার জীবননগরে জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম কার্যকর হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৭টা থেকে জীবননগর উপজেলায় তেল Read more

ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। প্রথমার্ধেই ৩ গোল হজম করে তারা। তবে বিরতির Read more

পদোন্নতি পাওয়া পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন
পদোন্নতি পাওয়া পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন