সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের নিষ্ঠুরতা যেন কোনোভাবেই থামছে না। একের পর এক অভিযানে শত শত ফাঁদ উদ্ধার হলেও শিকারি চক্রের সদস্যরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।পূর্ব সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ি ও টিয়ারচর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে হরিণ শিকারের ছয় শতাধিক ফাঁদ এবং কাঁকড়া ধরার ১৬টি নিষিদ্ধ চারু। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।সোমবার (১৬ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী  বলেন, ফুট প্যাট্রোলের আওতায় রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মীরা কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকায় গোপন অভিযানে নামেন। এ সময় বনের বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে রাখা ছয় শতাধিক মালা ফাঁদ ও ১৬টি চারু জব্দ করা হয়।তিনি আরও জানান, বন বিভাগের নিয়মিত টহলের খবর পেয়ে শিকারিরা আগেভাগেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। নিজেদের রক্ষা করতে ফাঁদগুলো মাটির নিচে পুঁতে রেখে যায় তারা। উদ্ধার করা সরঞ্জাম বর্তমানে কোকিলমনি টহল ফাঁড়িতে হেফাজতে রাখা হয়েছে।এর আগে, ১৩ জুন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন এলাকায় বন প্রহরীরা গোপন অভিযানে আরও ১৩৫টি মালা ফাঁদ উদ্ধার করেন। এর মধ্যে হুলার ভারানী সংলগ্ন খাল থেকে ৮২টি ও সূর্যমুখী খাল সংলগ্ন এলাকা থেকে ৫৩টি ফাঁদ জব্দ করা হয়। পরে এসব ফাঁদ পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।অভিযান নিয়মিত হলেও শিকারিরা বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় প্রশ্ন উঠেছে বন বিভাগের কার্যকারিতা নিয়ে। স্থানীয়দের অভিযোগ বনের ভেতর দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী শিকারি চক্র সক্রিয় রয়েছে। তারা আগাম খবর পেয়ে নিরাপদে সরে পড়ে।পরিবেশবীদরা বলছেন, সুন্দরবনে হরিণ শিকার বন্ধ না হলে জীববৈচিত্র্য ভয়াবহ হুমকির মুখে পড়বে। শুধু আইন প্রয়োগ নয়, স্থানীয় জনসম্পৃক্ততা ও প্রযুক্তিনির্ভর নজরদারিও এখন সময়ের দাবি।বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী আরও বলেন, যেকোনও ধরনের বন অপরাধ দমনে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আশা করছি বন বিভাগের এ কঠোরতার মধ্য দিয়ে সকল ধরনের বন অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে সোয়েবুর হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার
নড়াইলে সোয়েবুর হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় সোয়েবুর খান (৪৬) হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামির নাম সবুজ শেখ Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার (২২ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল Read more

Instant Casino bonus code – app‑ och mobilguide för bästa bonus
Instant Casino bonus code – app‑ och mobilguide för bästa bonus

Instant Casino – Så här använder du instant casino bonus code för bästa bonusen Vad är ett instant casino bonus Read more

বরগুনায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
বরগুনায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

বরগুনায় একটি ভাড়া বাসায় রহস্যজনকভাবে ঘরের দরজা বাহির থেকে আটকানো অবস্থায় সাহিদা আক্তার রোজি (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার Read more

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) মুন্সীগঞ্জ আমলী আদালত-১ Read more

শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১
শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দফায় দফায় ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি জাকারিয়া ওরফে নয়নকে (৩০) গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন