চট্টগ্রামের বাঁশখালীতে ব্যথা নিরাময়ে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন খলিলুর রহমান (৫৫) নামে এক দরিদ্র রিকশাচালক। কামরুল ইসলাম নামে এক ভূয়া চিকিৎসক থেরাপি দেয়ার নামে তার শরীরের বড় একটি অংশ ঝলসে দিয়েছে। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভূয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা ও রোগীর যাবতীয় চিকিৎসা খরচ বহনের সাজা দিয়েছে।রবিবার (২০ এপ্রিল) রাত ১২ টার দিকে বাঁশখালী হাসপাতালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও জামশেদুল আলম। কামরুল ইসলাম নামে ওই পল্লী চিকিৎসক ফেসবুক ও ইউটিউব দেখে থেরাপি চিকিৎসা দিতেন বলে জানান এবং দোষ স্বীকার করেন।জানা গেছে, রবিবার সন্ধ্যায় কোমর ও পিটের ব্যাথা নিয়ে বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলিবলি পাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে দরিদ্র রিকশা চালক খলিলুর রহমান নাপোড়া বাজারস্থ শেখেরখীল এলাকার আবদুর রহিমের ছেলে কামরুল ইসলামের চেম্বারে যান। তিনি দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছিলেন। এদিকে থেরাপি দিতে গিয়ে রিকশা চালক খলিলুর রহমানের শরীর ঝলসে গেলে তার আর্তচিৎকারে লোকজন ছুটে আসেন। এসময় কামরুল ইসলাম তাকে চেতনানাশক ইনজেকশন দিয়ে অচেতন করে রাখেন। পরে রবিবার রাত ১১ টার দিকে অচেতন অবস্থায় রিকশাচালক খলিলুর রহমানকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার আত্মীয় স্বজনরা। রোগীর সাথে ভূয়া ডাক্তার কামরুল ইসলামকেও উপজেলা সদরে নিয়ে আসেন স্থানীয়রা।খবর পেয়ে রাত ১১ টার দিকে দ্রুত ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। তিনি বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, রোগীর স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলেন।  এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভূয়া ডাক্তার কামরুল ইসলামকে জেরা করেন। তিনি ফেসবুক-ইউটিউব দেখে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে অপচিকিৎসা এবং নিজের দোষ স্বীকার করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ওই রোগীর যাবতীয় চিকিৎসা খরচ বহনের নির্দেশ দিয়ে সাজা প্রদান করেন। প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসারের এমন অভিযানে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত
লালমনিরহাটে অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী যাত্রী। শনিবার (২৫ অক্টোবর) সকালে Read more

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৫১ ফিলিস্তিনি
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৫১ ফিলিস্তিনি

গাজায় উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) হামলায় একদিনে ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা Read more

মুন্সিগঞ্জে সাড়ে ১৯ লাখ টাকার মাদক ধ্বংস
মুন্সিগঞ্জে সাড়ে ১৯ লাখ টাকার মাদক ধ্বংস

মুন্সিগঞ্জ আদালতে চলমান ১৮টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের Read more

ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

মাত্র ১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম গতকাল Read more

ভিসা আবেদনকারীদের সতর্ক করলো জার্মান দূতাবাস
ভিসা আবেদনকারীদের সতর্ক করলো জার্মান দূতাবাস

সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসাপ্রার্থীদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে ভিসা আবেদনকারীদের সতর্ক Read more

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল: ডা. জাহিদ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল: ডা. জাহিদ

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন