অন্ধকারে ডুবে যাওয়া চারটি পরিবারে আশার আলো জ্বালালেন এক প্রবাসী বাংলাদেশি। নাটোরের গুরুদাসপুরে চিকিৎসা আর ন্যূনতম মানবিক সহায়তা থেকে বঞ্চিত চারজন অসহায় মানুষকে মোট ৭ লাখ টাকা সহায়তা দিয়েছেন ওকলাহোমা (আমেরিকা)-প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হোসাইন।ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রঞ্জনা রানী, গুরুতর আহত কৃষক বুদ্দু মিয়া, চোখে আঘাত পাওয়া শ্রমজীবী নারী আমেনা বেগম এবং একাকী জীবনযাপনরত বিধবা সুকজান বেওয়ার মতো চারজন মানুষ রাসেল হোসাইনের সহানুভূতির ফলে ফিরে পেয়েছেন নতুন জীবনের আশা।রঞ্জনা রানী, গুরুদাসপুর উপজেলার পোস্ট অফিস পাড়ার বাসিন্দা, চিকিৎসার জন্য ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু অর্থ সংকটে থেমে যায় তার জীবনমুখী সেই চিকিৎসা। সংবাদমাধ্যমে খবরটি উঠে আসার পরই রাসেল হোসাইন তাঁর চিকিৎসার জন্য ৬ লাখ টাকা অনুদান দেন। এই অর্থ (১৭ জুন) মঙ্গলবার, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে রঞ্জনার পরিবারের হাতে তুলে দেন রাসেলের বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম ও ছোট ভাই ব্যবসায়ী গোলাম রাব্বানী।অন্যদিকে, বিলহরিবাড়ী গ্রামের কৃষক বুদ্দু মিয়া মাঠে কাজ করতে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পান। সময়মতো চিকিৎসা না করাতে তিনি পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছিলেন। মাত্র ৪০ হাজার টাকার প্রয়োজন থাকলেও পরিবার তা জোগাড়ে অক্ষম। রাসেল হোসাইন সেই অর্থ দিয়ে তাঁর চিকিৎসার সুযোগ তৈরি করে দেন।সাবগাড়ী এলাকার নারী শ্রমিক আমেনা বেগম, ধান মাড়াইয়ের সময় দুর্ঘটনায় এক চোখে দৃষ্টিশক্তি হারান। চিকিৎসকেরা জানিয়েছেন, মাত্র ৩০ হাজার টাকায় অপারেশন করে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। রাসেল হোসাইন দেরি না করে তাঁর অপারেশনের জন্য সেই অর্থ প্রদান করেন।এছাড়াও, একই এলাকার অসহায় বিধবা ও সন্তানহীন নারী সুকজান বেওয়া নানা রোগে ভুগছেন, কিন্তু দিনমজুরির টাকায় চিকিৎসা করানো তাঁর পক্ষে সম্ভব নয়। এই মর্মান্তিক অবস্থায় রাসেল হোসাইন ৩০ হাজার টাকা দিয়ে তাঁর সহায়তায় এগিয়ে আসেন। এই চারজনের মুখে হাসি ফোটানো সম্ভব হয়েছে শুধু একজন মানুষের উদারতায়।কৃষক বুদ্দু মিয়া বলেন, ‘আমি ভাবতাম, গরিবের কষ্ট কেউ দেখে না। রাসেল সাহেব না থাকলে হয়তো কোনোদিন আর হাঁটাই হতো না। আল্লাহ তাকে অনেক ভালো রাখুক।’রঞ্জনা রানী বলেন, ‘আমার চিকিৎসা থেমে গিয়েছিল। ভেবেছিলাম, আর ফিরতে পারব না। রাসেল হোসাইনের সাহায্য আমার জন্য নতুন জীবন। আমি তার প্রতি চিরঋণী। এমন মানুষগুলোই প্রমাণ করেন ভালোবাসা ও সহানুভূতি এখনও বেঁচে আছে।’রাসেল হোসাইন বলেন, ‘মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমি কাজ করি। আমার ক্ষুদ্র চেষ্টা যদি কারও জীবন রক্ষা করতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দেশ থেকে দূরে থাকলেও দেশের মানুষের পাশে থাকতে চাই সবসময়।’বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল ইসলাম বলেন, ‘আমরা যে দেশের জন্য যুদ্ধ করেছি, সেই দেশের মানুষ যদি কষ্টে থাকে তবে সেটা আমরা মেনে নিতে পারি না। আমার ছেলের এই মানবিকতা একজন পিতার ও একজন মুক্তিযোদ্ধার জন্য গর্বের বিষয়।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে ৫ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
মাদারীপুরে ৫ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মাদারীপুরের শিবচর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে তোতা শেখ (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

ভেনেজুয়েলাকে আবারও ধনী করে তুলছি: ডোনাল্ড ট্রাম্প
ভেনেজুয়েলাকে আবারও ধনী করে তুলছি: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভেনেজুয়েলাকে আবার ‘ধনী ও নিরাপদ’ করে তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেন, Read more

রোম সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
রোম সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় Read more

ট্রাম্পের জারি করা শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা করল আদালত
ট্রাম্পের জারি করা শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা করল আদালত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বেশিরভাগ বৈশ্বিক শুল্ককে অবৈধ ও আইনের পরিপন্থী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। Read more

১শ’ টাকায় রোগীর ছাড়পত্র দিচ্ছে ওয়ার্ড বয়-আয়া
১শ’ টাকায় রোগীর ছাড়পত্র দিচ্ছে ওয়ার্ড বয়-আয়া

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর ছাড়পত্র দিচ্ছে ওয়ার্ডবয় ও আয়ারা। এসময় প্রতি ছাড়পত্র বাবদ ১শ’ টাকা করে আদায় করছেন Read more

যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা
যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা

যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন