গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকার আতাউর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মোস্তাফিজুর রহমান (৩৯) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কোতোয়ালি বাগ গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।স্থানীয়রা জানান, সকালে মোস্তাফিজুরের ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি যশোরের শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের Read more

সাফারি পার্কে প্রাণী নিখোঁজে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে: বন উপদেষ্টা
সাফারি পার্কে প্রাণী নিখোঁজে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে: বন উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাজীপুর সাফারি পার্কের দুর্লভ প্রাণী হারিয়ে যাওয়ার ঘটনায় যারা Read more

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) ও তার পরিবারের সদস্যদের কোম্পানির ১ হাজার ৪৭৭ কোটি ৮৯ লাখ ৩১ Read more

‘পাঁচটির মধ্যে চারটি দেশই’ মিঠা পানির অভাব মেটাচ্ছে সাগর থেকে
‘পাঁচটির মধ্যে চারটি দেশই’ মিঠা পানির অভাব মেটাচ্ছে সাগর থেকে

কিছুদিন আগেও এই পদ্ধতি মূলত মধ্যপ্রাচ্যের ধনী ও শুষ্ক দেশগুলোতে সীমাবদ্ধ ছিল, কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন সেই পরিস্থিতি বদলে দিয়েছে।

Hacked by CoupDeGrace
Hacked by CoupDeGrace

Hacked by CoupDeGraceGreetz:Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত
গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী আঃ রশিদ খান (৫৫) নিহত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন