ভারতের পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে রোনাল বড়ুয়া ওরফে শ্রাবণ বড়ুয়া (৩৮) নামে একজন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।ফেরত আসা রোনাল বড়ুয়া ওরফে শ্রাবণ বড়ুয়া বাংলাদেশের চট্রগ্রামের পদ্মুয়ার ভাগবানপুর সুকবিলাসের বাসিন্দা নেপাল বড়ুয়ার ছেলে।ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতে বিদেশী নাগরিকদের নিবন্ধনের দায়িত্বে থাকা এফপিআরও কলকাতার সুপারিশে এবং ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ইস্যুকৃত নোটিশের ভিত্তিতে তাকে ভারতে থেকে বাংলাদেশে প্রত্যাবর্তণ করা হয়।বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টে উভয় দেশের প্রতিনিধিদের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় এই প্রত্যাবাসন সম্পন্ন হওয়ায় আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি আরও একবার স্পষ্ট হলো।এ সময় ভারতের পক্ষে হস্তান্তরকারী হিসেবে উপস্থিত ছিলেন পেট্রাপোল ইমিগ্রেশন অফিসার এবং বিএসএফ-এর ‘বি’ কোম্পানি ১৪৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রতিনিধি। বাংলাদেশের পক্ষে গ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাকে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বেনাপোল পোর্ট থানায় প্রেরণ করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য জাস্টিস এ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংগঠন তাকে থানা থেকে গ্রহণ করেছেন।এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফেসিলেটেটর মোঃ শফিকুল ইসলাম জানান, ফেরত আসা রোনাল বড়ুয়া ভিসা নিয়ে ভারতে যান।পরে তার পাসপোর্ট হারিয়ে ফেললে অবৈধ অনুপ্রবেশের অভিযাগে পুলিশ আটক করে এবং বিহার সেন্ট্রাল জেলে প্রেরণ করে। অবশেষে ১৮ মাস জেল খেটে তিনি দু’দেশের সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে প্রত্যাবর্তণ করে। বেনাপোল পোর্ট থানা থেকে স্বদেশে প্রত্যাবর্তণকারীকে গ্রহণ পূর্বক তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সংস্কার-বিচার না করে কেন প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলো’
‘সংস্কার-বিচার না করে কেন প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলো’

‘সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করল’ - এমন প্রশ্ন তুলেছেন গণ Read more

ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর
ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি Read more

দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ
দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ

চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে তালিকা থেকে ২৩ লাখের বেশি মৃত ভোটার কর্তন করা হবে বলে জানিয়েছে নির্বাচন Read more

থানায় পিকনিকের খাবারে বিষক্রিয়া, ওসিসহ ১০ পুলিশ সদস্য আক্রান্ত
থানায় পিকনিকের খাবারে বিষক্রিয়া, ওসিসহ ১০ পুলিশ সদস্য আক্রান্ত

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় পিকনিকের খাবার খেয়ে ওসি (তদন্ত)সহ অন্তত ১০ জন অসুস্থ হয়েছেন। এর মধ্যে ছয়জন পুলিশ সদস্যকে কটিয়াদী Read more

সাটুরিয়ায় হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসুলি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
সাটুরিয়ায় হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসুলি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসলি আদায় বন্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৫ Read more

প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান
প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান

‘গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যদি প্রশাসনের কোনো গাফিলতি থাকে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’ - এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন