সুনামগঞ্জের দুটি সীমান্ত এলাকা মানিল বিহিন ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।সোমবার (২৩ জুন) ভোরে জেলার সদর উপজেলা আশাউড়া ও দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী সীমান্ত এলাকা পৃথক দুটি স্থান থেকে চোরাই পথে আসা পণ্যগুলো জব্দ করা হয়।বিজিবি জানায়, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার ২নং রংগারচড় ইউনিয়নে শাহপুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় আশাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২২/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫১৬ পিস ভারতীয় শাড়ী জব্দ করে, যার সিজার মূল্য ৫৮ লাখ ২২ হাজার টাকা। অপরদিকে জেলার দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাগানবাড়ী বিওপি সীমান্ত পিলার ১২২৮/এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোগলা নামক এলাকা থেকে ৮টি ভারতীয় গরু জব্দ করে, যার সিজার মূল্য ৬ লাখ ৯০ হাজার টাকা। যার সর্বমোট সিজার মূল্য ৬৫ লাখ ১২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী ও গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। এমন শক্রতা নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ Read more

যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি
যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খোলা চিঠিতে তিনি বলেছেন, ইরান কোনো আগ্রাসী দেশ নয় Read more

‘সোজা আঙুলে ঘি না উঠে আঙুল বাঁকা করা হবে, তবুও আমাদের ঘি লাগবেই’
‘সোজা আঙুলে ঘি না উঠে আঙুল বাঁকা করা হবে, তবুও আমাদের ঘি লাগবেই’

বাংলাদেশ জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আমরা আপনাদের চালাকি বুঝি। আপনাদের চালাকির ভিত্তিতেই দাবি আদায়ের পন্থাও Read more

রাজবাড়ীতে নিখোঁজের পরদিন নদীতে মিললো ইজিবাইক চালকের মরদেহ
রাজবাড়ীতে নিখোঁজের পরদিন নদীতে মিললো ইজিবাইক চালকের মরদেহ

রাজবাড়ীর কালুখালীতে আসলাম প্রামাণিক (৪২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার Read more

নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাকে হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন