সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।সোমবার (২৩ জুন) দুপুরে দলের এই অবস্থানের কথা জানান তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে।তিনি বলেন, সুতরাং সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে তার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যেকোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন আমরা নেবো। এটা আমাদের (বিএনপি) অবস্থান।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই, কোনো ব্যক্তি যতবড় অপরাধীই হোন না কেনো তার আইনি এবং সাংবিধানিক অধিকার যেন ভোগ করার অধিকার অক্ষুণ্ন থাকে, যত বড় অপরাধীই হোন না কেনো তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুণ্ন না হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস

ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি। সকাল ৭টার পর কিছুটা কমলেও আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে Read more

কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

কেনিয়ার উপকূলীয় এলাকা থেকে উড্ডয়ন করা যাত্রীবাহী একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন Read more

কলেজছাত্রীকে ধর্ষণের ৬ মাস পর মামলা, মূল আসামি গ্রেফতার
কলেজছাত্রীকে ধর্ষণের ৬ মাস পর মামলা, মূল আসামি গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক কলেজছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে সহপাঠি এক ছাত্রের বিরুদ্ধে। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে Read more

শ্যামলী বাসে ইয়াবা পাচার, ৬ হিজড়া গ্রেফতার
শ্যামলী বাসে ইয়াবা পাচার, ৬ হিজড়া গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ছয়জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার Read more

আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন
আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

মাত্র চার বছরের অভিনয়জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে Read more

জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। কারণ তাদের রাজনৈতিক দর্শন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন