সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের যুবক ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের জুলাই যোদ্ধা জুলকার নাইম হৃদয় (১৭)। সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের সহিংসতায় নিহত ছাত্রলীগ কর্মী হিসেবে প্রচার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টায় কামারখন্দ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ও তার পরিবার এ প্রতিবাদ জানান।সংবাদ সম্মেলনে জুলকার নাইম বলেন, ‘আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ। আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। অথচ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ‘রমজান কাজী’ নাম দিয়ে আমাকে ছাত্রলীগ সদস্য হিসেবে নিহত বলা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর।’তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সঠিক তথ্য যাচাই না করে এমন বিভ্রান্তিকর সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া খুবই দুঃখজনক। আমি সংশ্লিষ্টদের দ্রুত এই ভুল সংশোধনের আহ্বান জানাই।’জুলকার নাইমের বাবা মো. আলী আক্কাস সরকার বলেন, ‘আমার ছেলে জীবিত ও বাড়িতেই আছে। অথচ গতকাল গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের তালিকায় মিথ্যা পরিচয় ও ছবি দিয়ে আমার ছেলেকে নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তা মেনে নেওয়া যায় না।’সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় চারজন নিহত হন। তাদের মধ্যে কোটালীপাড়া উপজেলার রমজান কাজী, গোপালগঞ্জ শহরের দীপ্ত সাহা, টুঙ্গিপাড়ার সোহেল রানা ও সদর উপজেলার ইমন তালুকদারের নাম প্রকাশ করা হয়।কিন্তু ওই ঘটনার পর ‘দৈনিক সমকাল’ পত্রিকার “আমার সন্তানকে পাব কোথায়” শিরোনামের খবরে নিহত রমজান কাজী হিসেবে জুলকার নাইমের ছবি ব্যবহার করা হয়। যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তি তৈরি হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেয়েদের হোস্টেলে সিসি ক্যামেরা, সেই কওমি মাদরাসা বন্ধ ঘোষনা
মেয়েদের হোস্টেলে সিসি ক্যামেরা, সেই কওমি মাদরাসা বন্ধ ঘোষনা

যশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত ফাতিমাতুজোহারা নামের সেই কওমি মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়েদের শোবার কক্ষে সিসি ক্যামেরা Read more

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব
এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার এখন আর পালানোর কোনো পথ নেই।বুধবার (৯ জুলাই) সামাজিক Read more

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা

ঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শুক্রবারের (২ মে) সমাবেশে অংশগ্রহণ করতে সর্বস্তরের জনতাকে আহ্বান জানিয়েছেন পার্টির আহ্বায় নাহিদ ইসলাম। আওয়ামী লীগের Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ
পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। এবার নারী-শিশুসহ ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের Read more

পিরোজপুরে পিডিবিএফ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ
পিরোজপুরে পিডিবিএফ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ

পিরোজপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ, কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন