সুনামগঞ্জের ছাতক উপজেলা সীমান্ত এলাকা থেকে একটি বিদেশী রিভলবার, ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের সময় বাংলাদেশ-ভারত সীমান্ত হতে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে বালুর স্তুপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল ছাতক উপজেলার ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।এ সময় সন্দেহজনক অস্ত্র চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বালু স্তুপের নিচ থেকে একটি বিদেশী রিভলবার, ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করে।এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালনা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানানো হয়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেশার টাকা না পেয়ে ধস্তাধস্তি, বাবার ছুরির আঘাতে ছেলে খুন
নেশার টাকা না পেয়ে ধস্তাধস্তি, বাবার ছুরির আঘাতে ছেলে খুন

বরগুনার তালতলী উপজেলায় এক যুবক নেশার টাকা না পেয়ে বাবার উপর চড়াও হন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে বাবার হাতে থাকা ছুরির Read more

আজ ২৭ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৭ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

সাহিত্য চর্চার মাধ্যমে তরুণ আলেমদের জেগে উঠতে হবে: ধর্ম উপদেষ্টা
সাহিত্য চর্চার মাধ্যমে তরুণ আলেমদের জেগে উঠতে হবে: ধর্ম উপদেষ্টা

 তরুণ আলেমদের জেগে উঠতে পরামর্শ দিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৃজনশীলতা ও পরিশীলিত সাহিত্য চর্চার Read more

নরসিংদী কলেজের বিতর্কিত শিক্ষিকা নাদিরা ইয়াসমিন ওএসডি
নরসিংদী কলেজের বিতর্কিত শিক্ষিকা নাদিরা ইয়াসমিন ওএসডি

ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারনে নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সেই আলোচিত সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন কে ওএসডি করে সাতক্ষীরা সরকারি Read more

ফটিকছড়িতে কিশোরকে অপহরণের অভিযোগ
ফটিকছড়িতে কিশোরকে অপহরণের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ পরিচয়ে সাজু কুমার ত্রিপুরা (১৭) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ২৪ ঘণ্টা পার হলেও তার Read more

পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন