পারিবারিক বিরোধের জেরে রাজশাহীর পুঠিয়ায় আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত আরিফুল ইসলাম নওপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি পুঠিয়া বালিকা বিদ্যালয়ে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিভিন্ন বিষয়ে আরিফুলের স্ত্রী শিলা আক্তারের (২৮) সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরে অভিমানে তিনি বাড়ির ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের দিকে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদন ও প্রাথমিক তদন্তে আত্মহত্যা প্রতীয়মান হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।নিহতের ভাই গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পারিবারিক বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবি সভাপতি হিসেবে যাকে এগিয়ে রাখলেন আশরাফুল
বিসিবি সভাপতি হিসেবে যাকে এগিয়ে রাখলেন আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে উত্তাপ ছড়াতে শুরু করেছে। যেখানে সভাপতি পদে লড়বেন দুই সাবেক অধিনায়ক তামিম Read more

তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি
তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

বিপুল সংখ্যক জামিন আদেশ দেওয়ায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

দক্ষিণ চীন সাগর ছেড়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী
দক্ষিণ চীন সাগর ছেড়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী

ইসরায়েল এবং ইরানের মধ্যকার হামলা পাল্টা হামলার মধ্যেই মার্কিন এক বিমাণবাহী রণতরী দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে রওনা হয়েছে।স্থানীয় Read more

ভয়াবহ ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামির আঘাত
ভয়াবহ ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামির আঘাত

ভয়াবহ ভূমিকম্পের পর এবার রাশিয়ায় আঘাত হেনেছে সুনামি। প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর বুধবার ভোরে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ Read more

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রবিবার (২৭ জুলাই) সকালে নির্বাচন ভবনে নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন