সীতাকুণ্ডে কয়েক ঘণ্টার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। যার কারণে হাজারো পরিবার পানিবন্দি হয়ে আছে। শুধু তাই নয়, জলাবদ্ধতার কারণে সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন শপিং মহলের নিচতলায় গড়াচ্ছে বৃষ্টির পানি। অতিরিক্ত ভারী বর্ষণের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার গভীর রাত থেকে হঠাৎ ভারী বর্ষণের কারণে নির্ঘুম রাত কাটানো অনেক পরিবার এখনো চুলোয় আগুন জ্বালাতে পারেনি। নষ্ট হয়ে গেছে পরিবারে আসবাবপত্র এবং ভিজে নষ্ট হয়ে গেছে ছেলেমেয়েদের স্কুলের বই-খাতা। পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকার কারণে আজকে আমরা পানিতে ডুবে মরতে হচ্ছে। অনেকের চুলা ডুবে যাওয়াতে মাটির চুলাতে (স্থানান্তরযোগ্য) রান্না করতে পারছেন না। বৃষ্টি এলে কর্তৃপক্ষের তৎপরতা দেখা যায় পানি নিষ্কাশনের জন্য। কিন্তু শুকনো মৌসুমে তাদের খবর থাকে না। পানি জলাবদ্ধতার কারণে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্মকর্তাদেরকে দায়ী করলেন স্থানীয়রা। স্থানীয়রা জলাবদ্ধতার কারণ হিসেবে উপজেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ছয়টার আগেই মাত্র তিন ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার ভোর ছয়টা থেকে ২৪ ঘণ্টায় মোট বৃষ্টি হয়েছে ২০৮ মিলিমিটার, যা দেশের মধ্যে সর্বোচ্চ।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পৌর সদরের নামার বাজার এলাকায় ভারী বর্ষণের কারণে হাজারো পরিবার পানিবন্দি হয়ে আছে। পানি নিষ্কাশনের ড্রেইনগুলো অনেকটা ভোগে চলে গেছে বিভিন্ন স্থাপনার মধ্যে। ভাটিয়ারী ইউনিয়নের পোর্ট লিংক এলাকায় খালটি অনেকটা ভোগে চলে গেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল স্থাপনার পেটে। যার কারণে রেল লাইনের পূর্ব পাশে অনেক পরিবার পানিবন্দি হয়ে আছে। এছাড়াও সীতাকুণ্ড পৌর সদরের ওসমান গনি শপিং কমপ্লেক্সের নিচে ভারী বর্ষণের কারণে পানি ঢুকে গেছে। পায়ে হাঁটু পরিমাণ পানি মার্কেটের নিচতলায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে।বিপ্লব বড়ুয়া নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, বৃহস্পতিবার গভীর রাত থেকে ভারী বর্ষণের কারণে হঠাৎ ঘরে পানি ঢুকে যায়। যার কারণে ঘরে আসার পর প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। পানির নিচে ডুবে গেছে চুলা। কিছু রান্না করার ব্যবস্থা নেই। আমি একজন দিনমজুর। দিন এনে দিন খায়। কিন্তু আজ সারাদিন ঘরের ভেতরে পানি ঢুকার কারণে কোথাও যেতে পারিনি। পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকার কারণে এই সমস্যা আমরা প্রতি বর্ষাতেই দেখতে পাই। বৃষ্টির পানির সাথে অনেক বিষাক্ত পোকামাকড় দেখা যাচ্ছে। সকাল বেলাও একটি বিষধর সাপকে দেখলাম। যার কারণে ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। এছাড়াও বৃষ্টির পানি যখন নেমে যাবে তখন বাজে একটি দুর্গন্ধ ছড়ায়।মুন্নি দাস নামের আরেক বাসিন্দা বলেন, ঘরে পানি ঢুকে যাওয়ার কারণে সারারাত ঘুমাতে পারিনি। সকাল থেকে সারাদিন কিছুই খেতে পারিনি। রান্না করা চুলাটিও ডুবে আছে পানির নিচে।মোমেনা বেগম নামের প্রতিবেশী বলেন, ঘরের ভিতর হাঁটু পরিমাণ পানি। সারারাত ধরে ঘরের ভিতরে ঢুকে যাওয়া পানি সেচ দিচ্ছি। উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের কারণে আমরা পানির মধ্যে ডুবে আছি। এখন বর্ষাকাল। বৃষ্টি হবে এটা স্বাভাবিক। ড্রেনগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে আমাদের কপালে দুঃখ থেকে যাবে।সীতাকুণ্ড পৌর সদরের নামার বাজার এলাকার ব্যবসায়ী এম এ মুনসুর আহমেদ বলেন, সকালেই দোকান খুলতে এসে দেখি দোকানের ভিতরে ঢুকে গেছে বৃষ্টির পানি। নামার বাজার এলাকার প্রায় পাঁচশোর অধিক পরিবার পানিবন্দি হয়ে আছে। পানি নিষ্কাশনের অবস্থা বাজে হওয়ার কারণেই আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।সীতাকুণ্ড আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মো. হাসানুজ্জামান বলেন, বুধবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। বৃহস্পতিবার সকাল ছয়টার আগেই মাত্র তিন ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার ভোর ছয়টা থেকে ২৪ ঘণ্টায় মোট বৃষ্টি হয়েছে ২০৮ মিলিমিটার, যা দেশের মধ্যে সর্বোচ্চ।পৌরসভায় জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, আমরা পৌরসদরের মধ্যে প্রায় সব ড্রেইন পরিষ্কার করেছি। অতিরিক্ত বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে এই ধরনের জলাবদ্ধতা পৃথিবীর প্রায় দেশে হয়ে থাকে। এছাড়াও যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ওই সব এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াত সমর্থিত Read more

সিনেট ভবনের সামনে থেকে ঘোষণা হবে ডাকসুর ফল
সিনেট ভবনের সামনে থেকে ঘোষণা হবে ডাকসুর ফল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট গণনা চলছে। আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও Read more

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রসহ আকাশে মার্কিন বোমারু বিমান
অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রসহ আকাশে মার্কিন বোমারু বিমান

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড (RAF Fairford) ঘাঁটি থেকে আজ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুটি বি-৫২ (B-52) স্ট্র্যাটেজিক বোমারু বিমান উড্ডয়ন করেছে। Read more

প্রচার শেষ, আগামীকাল জাকসু নির্বাচন
প্রচার শেষ, আগামীকাল জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ঘোষিত তপশিল অনুযায়ী প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত Read more

প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ওমরা করতে সৌদিতে অবস্থানরত আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। লায়লা আখতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন