কক্সবাজার সফরে আসা এনসিপির শীর্ষ নেতারা এখনো হোটেলেই অবস্থান করছেন। তবে সকালে সার্জিস আলম ও তার স্ত্রী গাড়ী যোগে ঘুরতে বের হলেও এখনো ফিরেননি। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা পৌণে ৬ টায় এনসিপি নেতাদের অবস্থান করা হোটেল প্রাসাদ প্যারাডাইজ কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। হোটেল কর্তৃপক্ষ জানায়, বেলা ১২ টা পর্যন্ত এনসিপি নেতারা হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। কক্ষ ছাড়ার সময় পেরিয়ে গেলেও এখনো হোটেলে অবস্থান করছেন।হোটেল কর্তৃপক্ষসহ আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সকালে সার্জিস ও তার স্ত্রী ঘুরতে বের হওয়ার পর থেকে হোটেলে এখনো এনসিপির ৪ নেতা অবস্থান করছেন। সার্জিস ও তার স্ত্রী গাড়ী যোগে বান্দরবান ঘুরতে যান। সেখান থেকে চট্টগ্রাম যাওয়ার তথ্য পাওয়া গেলেও তাদের সফর সূচী সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার (জিএম) ইয়াকুব আলী বলেন, ‘এনসিপি নেতারা বেলা ১২ টায় পর্যন্ত হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। সকাল দুইজন সস্ত্রীক ঘুরতে বের হলেও এখনো হোটেলে ফিরেননি। তবে অন্যরা এখনো হোটেলে অবস্থান করছেন।’তবে এনসিপি নেতারা হোটেল কক্ষ নতুন করে বুকিং না দেওয়ায় বৃহস্পতিবার কক্সবাজার অবস্থান করবেন নাকি ছেড়ে দেবেন, নিশ্চিত নন বলে জানান তিনি।এর আগে, গত ৫ আগস্ট হঠাৎ করে কক্সবাজার আছেন এনসিপির ৫ জন শীর্ষ নেতা। এরা হলেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটওয়ারী, খালিদ সাইফুল্লাহ এবং সার্জিসের স্ত্রী আয়শা খানম। এরপর থেকে শুরু হয় নানা গুঞ্জন। এই গুঞ্জনের মধ্যে উখিয়ার ইনানীস্থ সী পার্ল হোটেলে এক রাত অবস্থান করে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে উঠেন।বুধবার (৬ আগস্ট) দুপুর পৌণে ১ টায় এনসিপি নেতাদের দলটি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীস্থ সী পার্ল হোটেল ত্যাগ করেন। দুপুর ২ টার দিকে কক্সবাজার শহরের কলাতলীতে পৌঁছান। পরে সেখানে শালিক রেঁস্তোরা নামের একটি প্রতিষ্ঠানে খাবার খান। খাবার শেষে বিকাল ৩ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইজে উঠেন।স্থানীয় নেতাদের একটি সূত্র বলছেন, সার্জিস আলম ও তার স্ত্রী আয়শা খানম সকালে গাড়ি যোগে হোটেল থেকে বের হন। এরা দুই জন বান্দরবান ভ্রমণে গেছেন। ওখান থেকে রাতেই হোটেলে ফিরতে পারেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে তুচ্ছ ঘটনায় যুবকের দুই আঙুল কেটে দিল প্রতিপক্ষ
নবীনগরে তুচ্ছ ঘটনায় যুবকের দুই আঙুল কেটে দিল প্রতিপক্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।  আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন
গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  একইসঙ্গে ‘নতুনভাবে এই যুদ্ধবিরতি চুক্তি করতে Read more

মালয়েশিয়ায় কোকোর শাশুড়ির স্মরণে দোয়া মাহফিল
মালয়েশিয়ায় কোকোর শাশুড়ির স্মরণে দোয়া মাহফিল

মালয়েশিয়ায় যুবদল ও শ্রমিকদলসহ অন্যন্যা অঙ্গ সংগঠনের উদ্যেগে মরহুম আরাফাত রহমান কোকোর শ্বাশুড়ি এস ইউ এফ মোকরেমা রেজার ও ফিলিস্তিনে Read more

ভালুকায় ঘুষ কেলেঙ্কারিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবি
ভালুকায় ঘুষ কেলেঙ্কারিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. আব্দুল মতিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে। Read more

হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার
হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) রাত ১০টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন