চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে মুহূর্তে ছয় পরিবারের বসতঘর ভস্মীভূত হয়েছে। মুহূর্তেই ঘরের সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের মোল্লা বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মোল্লা বাড়িতে অসাবধানতাবশত ঘরের বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। বাড়িতে থাকা ছয়টি টিনশেডের ঘর মুহূর্তেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা কিছু রক্ষা করতে পারেনি পরিবারের লোকজন। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় যুবক সালাউদ্দিন বলেন,, দুপুর ২টার দিকে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অল্প কিছুক্ষণের মধ্যে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ আনে।  কিন্তু তার আগেই সব শেষ হয়ে যায়।সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। উত্তপ্ত রোদের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা যায়নি। আগুনের সূত্রপাত হয় একটি ঘরের বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় ১০২ কেজি হরিণের মাংস নিয়ে শিকারি আটক
বরগুনায় ১০২ কেজি হরিণের মাংস নিয়ে শিকারি আটক

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১০২ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে।আটককৃত ব্যক্তির নাম মোঃ লিটন (৪৯)। তিনি Read more

আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।আজ সোমবার (৬ অক্টোবর) বিজিবির ৫ সদস্য ও Read more

বাংলাদেশিদের জন্য ফের খুলছে কুয়েতের শ্রমবাজার
বাংলাদেশিদের জন্য ফের খুলছে কুয়েতের শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে কুয়েতের শ্রমবাজার। শিগগিরই এ নিয়ে ঢাকার সঙ্গে সমঝোতা সই করতে যাচ্ছে দেশটি। রোববার (১৯ অক্টোবর) ফরেন Read more

ইসরায়েল ৭০০ দিনে গাজাকে ৯০% ধ্বংস করেছে
ইসরায়েল ৭০০ দিনে গাজাকে ৯০% ধ্বংস করেছে

ইসরায়েলের টানা ৭০০ দিনের বোমাবর্ষণে প্রায় পুরো অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ক্ষতির পরিমাণ ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি বলে জানিয়েছে Read more

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সোমবার (২৩ জুন) সকাল Read more

গণতন্ত্র সুসংহত ও সংস্কার নিয়ে কাজ করতে চায় ইইউ
গণতন্ত্র সুসংহত ও সংস্কার নিয়ে কাজ করতে চায় ইইউ

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)— এমনটা জানিয়েছেন জোটটির রাষ্ট্রদূত মাইকেল মিলার।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন