চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জয়নাল আবেদীন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বারৈয়ারঢালা ইউনিয়নের শফি মিজি বাড়ির মৃত মীর হোসেনের পুত্র ও ১ নং ওয়ার্ড বিএনপির সদস্য।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারঢালা ইউনিয়নের সেবা ফিলিং স্টেশন সামনে ঢাকা মুখি লেনে এই ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারগারোহাট বাজারের একজন ব্যবসায়ী। সকাল বেলা সেবা ফিলিং স্টেশন থেকে নিজের মোটরসাইকেলে তেল ভরে মহাসড়কে উঠতেই ঢাকা মুখি একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ তার মৃত্যুর সংবাদে এলাকায় ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। তার এক স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যায়।বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম বলেন, ‘জয়নালের মৃত্যুর শোক সইবার মতো নয়। যদিও সে বিএনপি রাজনীতির সাথে জড়িত, কিন্তু তার সাথে সকল মানুষের একটা সুসম্পর্ক ছিল। সে তার এলাকায় নাম করা একজন ব্যবসায়ী এবং ছোট দারগারোহাট বাজারে তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।’কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়িটি আটক করি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে গুলি করে ৮ পাকিস্তানিকে হত্যা
ইরানে গুলি করে ৮ পাকিস্তানিকে হত্যা

ইরানে ভয়াবহ এক হামলায় পাকিস্তানের ৮ জন মোটর মেকানিককে গুলি করে হত্যা করা হয়েছে। ইরান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই  ঘটনা ঘটে।রোববার Read more

বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ৮ শিক্ষকের জিডি
বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ৮ শিক্ষকের জিডি

জামালপুরের বকশীগঞ্জে ৮ জন শিক্ষক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। তারা বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের Read more

অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার
অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার

থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। দুই দেশ দু’দিন ধরে সীমান্তে সংঘর্ষে লিপ্ত রয়েছে, যাতে বেশ Read more

‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের
‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘেঁষে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসী শনাক্ত, আটক Read more

একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী
একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই Read more

মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার জাল ধ্বংস
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার জাল ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান - ২০২৫’ উপলক্ষে মৎস্য অফিসের অভিযানে ৫০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন