ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলা হয়েছে। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি (ইউকেএমটিও) বলেছে, রোববার লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত আটটি ছোট নৌকা থেকে গুলি এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।সংস্থাটি বলেছে, এই ঘটনায় জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালিয়েছেন এবং এখনও জাহাজে গুলি-পাল্টা গুলি চলছে। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে ওই অঞ্চলে এটিই এ ধরনের প্রথম হামলার ঘটনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ এবং সম্প্রতি ১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাত ও যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কারণে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই রোববার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হওয়ার খবর এলো।ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিওও অ্যামব্রে বলেছে, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে রোববারের এই হামলার ঘটনা ঘটেছে। তবে ব্রিটিশ এই দুই সংস্থা আক্রান্ত জাহাজের নাম প্রকাশ করেনি।ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত শতাধিক সামুদ্রিক হামলা চালিয়েছে। গোষ্ঠীটি বলেছে, ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালাচ্ছে তারা।গাজা যুদ্ধকালীন লোহিত সাগর ও এডেন উপকূলে অন্তত দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে হুথিরা। পাশাপাশি পশ্চিমা একটি জাহাজ ছিনতাই ও অন্তত চারজন নাবিককে হত্যা করেছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। হুথিদের হামলায় সমুদ্রপথের বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ব্যাহত হয়েছে। অনেক কোম্পানি বিকল্প রুট ব্যবহার করে পণ্য পরিবহনে বাধ্য হওয়ায় খরচও বেড়ে গেছে। হুথিদের ক্রমবর্ধমান হামলার জবাবে যুক্তরাষ্ট্রও গোষ্ঠীটির বিরুদ্ধে পাল্টা হামলা বৃদ্ধি করেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইয়েমেনে হুথিদের ওপর বিমান হামলা বন্ধ করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেন, গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে হামলা বন্ধ করতে রাজি হয়েছে হুথি বিদ্রোহীরা।চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং হুথি—কোনও পক্ষই একে অপরকে লক্ষ্য করবে না বলে শর্ত দেওয়া হয়েছে। এমনকি লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতেও হামলা বন্ধ রাখার শর্ত মেনে নিয়ে হুথিরা। সেই সময় এক বিবৃতিতে হুথিদের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছিল ওমান।তবে গত জুনে হুথিরা হুমকি দিয়ে জানায়, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যদি অংশ নেয়, তাহলে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় গত মাসে হামলা চালানোর পর হুথিরা সেই হুমকি বাস্তবায়ন করবে কি না, তা এখনও পরিষ্কার নয়। সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিমুখী সংঘর্ষে নিভে গেলো শিক্ষার্থী তামান্নার জীবন প্রদীপ
ত্রিমুখী সংঘর্ষে নিভে গেলো শিক্ষার্থী তামান্নার জীবন প্রদীপ

ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছিলেন তামান্না আক্তার। আনন্দময় ভ্রমণ শেষে ফিরছিলেন ঢাকায়। কিন্তু পথে নির্মম এক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার Read more

সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ আটক ২
সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ Read more

রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, আহত ৮, আটক ২
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, আহত ৮, আটক ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভূমিহীন পরিবারের দুটি ঘর উচ্ছেদ করতে গিয়ে বনবিভাগের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বনবিভাগের ফাঁকা গুলি Read more

যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল চীন
যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল চীন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের মধ্যেই ৬টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে Read more

করিমগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ১১ জন খালাস
করিমগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ১১ জন খালাস

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক কাঞ্চন মিয়া হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন ও এক জনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ সন্দেহাতীতভাবে Read more

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

মাদারীপুরের শিবচরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন