ভারতের লাদাখ শহরকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ৪ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার লাদাখের লেহ শহরে অ্যাপেক্স বডি অব লেহর ডাকা হরতাল পালনের সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে চারজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।কর্মকর্তারা জানান, লাদাখের রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়েছেন। তারা বিজেপির কার্যালয়সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা চালিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ। রাজ্যের মর্যাদার দাবিতে চলমান এই আন্দোলনের সময় প্রথমবারের মতো সহিংসতার ঘটনা ঘটেছে।বুধবার শত শত বিক্ষোভকারী লেহর রাস্তায় নেমে রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা অনশন পালন করে আসছিলেন এবং আজ পুরোপুরি শাটডাউনের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা লাদাখে বিজেপির কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।লাদাখে সহিংসতার এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের আলোচনার প্রস্তুতি চলছে। দেশটির কেন্দ্রীয় বিজেপি সরকার আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছে। বৈঠকে লাদাখের বিক্ষোভকারীদের দাবির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৎভাবে কাজ করছি, ব্যর্থ হলে সরে যাবো: সালাহউদ্দিন
সৎভাবে কাজ করছি, ব্যর্থ হলে সরে যাবো: সালাহউদ্দিন

জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন। পাশাপাশি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও আংশিকভাবে পালন করে Read more

ইয়েমেনে জাতিসংঘ ভবনে যোদ্ধাদের অভিযান, ১১ সদস্য আটক
ইয়েমেনে জাতিসংঘ ভবনে যোদ্ধাদের অভিযান, ১১ সদস্য আটক

ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে কমপক্ষে ১১ জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। রোববার (৩১ আগস্ট) Read more

ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময় শুরু
ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময় শুরু

ইউক্রেন ও রাশিয়া সোমবার (৯ জুন) যুদ্ধবন্দিদের বিনিময় করেছে, যা আগামী কয়েক দিন ধরে চলবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। Read more

সিরাজদিখানে ফসলি জমি ভরাটের দায়ে ‘মাতৃভূমি সিটি’কে জরিমানা
সিরাজদিখানে ফসলি জমি ভরাটের দায়ে ‘মাতৃভূমি সিটি’কে জরিমানা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমি ভরাটের দায়ে ‘মাতৃভূমি সিটি’ নামের একটি আবাসন প্রকল্প কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ Read more

প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন
প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন

গাজীপুর-৩ আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন বলেছেন, “জনগণ চেয়েছে আমি গাজীপুর-৩ আসনে প্রার্থী হয়ে নির্বাচন করি। তাই জনগণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন