সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ডোনা সীমান্তের ভারত অংশে গুলিবিদ্ধ হন ওই যুবক। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। নিহত যুবক শাকিল আহমদ (১৮) কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ প্রান্তিছড়া এলাকার আব্দুর রউফের ছেলে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডোনা এলাকার কয়েকজন যুবক সুপারি আনতে সীমান্তের ওপারে খাসিয়াদের বাগানে যান। এসময় গুলিবিদ্ধ হন শাকিল। এসময় তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে সীমান্তের ওপারে নিয়ে আসেন। পরে তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘ভারতের অভ্যন্তরে ৫০০ গজ ভিতরে খাসিয়াদের গুলিতে যুবকের মৃত্যু হয়েছে।’কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘বিজিবির মাধ্যমে জানা গেছে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।’তিনি বলেন, ‘ওই যুবকসহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের বাগান থেকে সুপারি আনতে গিয়েছিলেন। সেখানে শাকিল নামে এক যুবক গুলিবিদ্ধ হন।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ার শেরপুরে সিধ কেটে এক রাতে ৬ বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী
বগুড়ার শেরপুরে সিধ কেটে এক রাতে ৬ বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া ও ছাতিয়ানী গ্রামে এক রাতে পরপর ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকা জুড়ে Read more

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে
অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের Read more

নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী
নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় তাঁর স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। তবে এই Read more

বাঘাইছড়িতে গোপন মিটিং থেকে ছাত্রলীগের ৪ সদস্য আটক
বাঘাইছড়িতে গোপন মিটিং থেকে ছাত্রলীগের ৪ সদস্য আটক

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন মিটিংয়ে নাশকতার পরিকল্পনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় Read more

ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

বিতর্কিত রাজনীতি, ক্ষমতার দাপট, এলাকার নিয়ন্ত্রণ আর একের পর এক হামলার অভিযোগে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন Read more

লোহাগাড়ায় নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরীর দায়ে আটক তিন
লোহাগাড়ায় নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরীর দায়ে আটক তিন

অভিনব কায়দায় নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে বিদেশগামী সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন