বরিশাল কাশিপুর মুখার্জী বাড়ি পুল সংলগ্ন খান মঞ্জিল ভবন মালিকের ভাড়ার গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট জব্দ করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-৩ বরিশাল।স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার নিয়োগ দিয়ে দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ, কমদামি সিগারেট বিক্রি ও মজুত করে আসছিল। যা গোপনে বিভিন্ন জেলা ও উপজেলার দোকানগুলোতে বিক্রি করা হয়।অভিযানকালে নকল ব্যান্ডরোল যুক্ত প্রায় ৫০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। প্রতি কার্টুনে রয়েছে ১০ হাজার পিস সিগারেট। লাল ও লীল রঙের দুই প্রকার সিগারেটের প্রতি প্যাকেটের মূল্য লেখা রয়েছে ১২০ টাকা। সে হিসেবে জব্দকৃত অবৈধ সিগারেটের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম খান ও সাজ্জাদ আলম জানান, কাস্টমস বিধি অনুযায়ী এসব পণ্য আটক দেখিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে আসার আগেই গোডাউনে লোকজন সরে যায়। রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে, এমন তথ্য পেয়ে সরেজমিন পরিদর্শনে আসলে ব্যবসায়ী বা স্টাফ কাউকেই পাওয়া যায়নি। এখন আইনের নিয়মানুযায়ী যাচাই-বাছাই করা হবে। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করার পর ভবন মালিক ও স্থানীয় বরিশাল বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় সাংবাদিকদের উপস্থিতিতে তালা ভেঙে এসব মালামাল জব্দ করা হয়।সহকারী রাজস্ব কর্মকর্তা নূর মোহাম্মদ ও আরিফুল ভুঁইয়া বলেন, অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। নকল ও কর ফাঁকির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। অভিযানের সময় বরিশাল বিমানবন্দর থানার এসআই বাসুদেব, এএসআই বাবুল সহ কনস্টেবল মিজান ও আলমগীর উপস্থিত ছিলেন।খান মঞ্জিলের মালিক নূরুজ্জামান বলেন, তার ছেলে সোলায়মান ২ বছরের চুক্তিতে চলতি বছরের জুন মাসে তাদের বসতঘরের সামনে ভবনটি মাস প্রতি ৮ হাজার টাকায় ভাড়া দেয়। ভাড়াটিয়ারা পিকআপে কার্টুন ভর্তি মালামাল আনা-নেওয়া করে। এর বেশি কিছুই জানেন না তিনি।গোডাউনের ম্যানেজার কায়সার বলেন, আমি বেতনভুক্ত কর্মচারী। কাস্টমস আর কোম্পানি ভাল বলতে পারবে সিগারেট আসল না নকল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্রান্সে হেফাজতে থাকা নারীকে ধর্ষণের অভিযোগে ২ পুলিশ সদস্য আটক
ফ্রান্সে হেফাজতে থাকা নারীকে ধর্ষণের অভিযোগে ২ পুলিশ সদস্য আটক

ফ্রান্সে হেফাজতে থাকা এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই ফরাসি পুলিশ সদস্যকে আটক এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার একজন Read more

ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ১
ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ১

ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় বিদেশি পিস্তল, অস্ত্র ও গুলিসহ রাসেল মেম্বার নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ Read more

শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। তবে সারা রাত অবস্থানের Read more

পোস্টার নয়, বীজ বিতরণ: জকসু নির্বাচনে শ্রাবনের ব্যতিক্রমী প্রচারণা
পোস্টার নয়, বীজ বিতরণ: জকসু নির্বাচনে শ্রাবনের ব্যতিক্রমী প্রচারণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশবান্ধব ও ব্যতিক্রমধর্মী প্রচারণার মাধ্যমে আলোচনায় এসেছেন Read more

শেখ হেলাল ও শেখ তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা
শেখ হেলাল ও শেখ তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা

বাগেরহাটের সাবেক দুই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা Read more

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান

পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদরদফতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন