সম্প্রতি সৃষ্ট লঘুচাপে ভারী বর্ষণে উখিয়ার বড়ুয়াপাড়ায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৩৫টি পরিবারের শতাধিক মানুষ। এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় পানি ঢুকার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। বিপর্যস্ত অবস্থায় কাটছে পানিবন্দী এসব মানুষের দিন। শিক্ষার্থীসহ প্রায় দুইশত মানুষের আর্তনাদের শেষ নেই। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সরেজমিনে ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। বিশেষ করে কোর্টবাজার স্টেশনের পশ্চিমে বড়ুয়া পাড়া এলাকার মানুষের এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে।বসতবাড়ির উঠানে চলাচলের রাস্তায় জলাবদ্ধতায় ফলে দৈনন্দিন কাজে ব্যাঘাতের পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।পানিবন্দি অবস্থায় সুষ্ঠু সমাধান চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন অজিত বড়ুয়া। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে দেখার জন্য নির্দেশনা দেন ইউএনও। অজিত বড়ুয়া জানায়, “হঠাৎ ভারী বর্ষণে প্লাবিত হয়ে যায় আমাদের এলাকা। পানি যাওয়ার কোনো পথ না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে জনজীবনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিষয়টি সমাধানের দাবি জানাচ্ছি।”পানিবন্দি অবস্থায় থাকা স্থানীয়রা জানিয়েছেন, আমাদের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা হচ্ছে। ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছেনা। অন্যদিকে জলাবদ্ধতার অপরিষ্কার পানিতে দীর্ঘসময় থাকার ফলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান তারা।”রামু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জয় বড়ুয়া জানিয়েছেন, “জলাবদ্ধতার কারণে ঘরবাড়ি পানিবন্দি অবস্থায় থাকায় পড়ালেখা করতে পারছিনা। কলেজে যেতে পারছিনা ৫দিন যাবত। এটার সমাধান চাই।”উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান চৌধুরী বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল
স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ডিজিটাল লটারি আজ বৃহস্পতিবার (১১ Read more

‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা
‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নম্বর উত্তর চরবংশি ইউনিয়নে জেলেদের ভিজিএফ াওচাল) বিতরণে  ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে Read more

সিরাজদিখানে ইয়াবাসহ পাঁচ মাদকসেবী গ্রেফতার
সিরাজদিখানে ইয়াবাসহ পাঁচ মাদকসেবী গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া Read more

নেত্রকোনার চার কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য
নেত্রকোনার চার কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

নেত্রকোনায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় চার কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান চারটি হলো কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ ও Read more

‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’
‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, ‘সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত Read more

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন