২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ফিরেছেন দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করা জফরা আর্চার, তবে জায়গা হয়নি তরুণ ব্যাটার জেমি স্মিথের।চোটের কারণে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে পড়া জফরা আর্চারকে ঘিরেই বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে ইংল্যান্ড। তবে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে রাখা হয়নি তাকে। ঘোষিত এ দলে সবচেয়ে আলোচিত মুখ জশ টাং। এখনও আন্তর্জাতিক ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া এই ক্রিকেটারকে দলে রেখেছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। নির্বাচকদের ধারণা, উপমহাদেশের তুলনামূলক ফ্ল্যাট উইকেটে টাং-এর গতি ও বাউন্স কার্যকর হতে পারে। সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে তাঁর পারফরম্যান্সও নির্বাচকদের আস্থা বাড়িয়েছে।অন্যদিকে, ব্যাটিং অর্ডারের মার-প্যাচে বাদ পড়তে হয়েছে জেমি স্মিথকে। বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের দলে জায়গা হয়নি জর্ডান কক্সেরও। চোটের কারণে বাইরে রয়েছেন সাকিব মাহমুদ। তবে নিউজিল্যান্ড সফর মিস করা অলরাউন্ডার উইল জ্যাকস এবং ওপেনার বেন ডাকেট আবার ফিরেছেন দলে।আগামী ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর ১১ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে এবং ১৬ ফেব্রুয়ারি ইতালির মুখোমুখি হবে তারা।বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড দল। ২২ জানুয়ারি শুরু হতে যাওয়া এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।ইংল্যান্ডের শ্রীলঙ্কা সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার (শুধুমাত্র বিশ্বকাপ), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম

হবিগঞ্জে সমাবেশ ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এই Read more

নতুন ডিলার নিয়োগ দেবে টিসিবি
নতুন ডিলার নিয়োগ দেবে টিসিবি

নতুন নীতিমালা অনুযায়ী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি বিপণন Read more

কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত Read more

জুলাই শহীদদের কবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই শহীদদের কবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র-জনতার আন্দোলনে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের গণকবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫
জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫

জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ নদীতে ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এর আগে শনিবার (২১ মার্চ) বিকালে ব্রহ্মপুত্র Read more

নওগাঁয় ‘কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ
নওগাঁয় ‘কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, তাঁকে কথিত কালো জাদু করায় তিনি এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন