চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। শুরুতে ভারতে টুর্নামেন্টের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে রাজনৈতিক কারণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তাছাড়া আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চলতি বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি খুবই গুরুত্বপূর্ণ। ফলে এটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে ভারত। আর সেই প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকেই স্কোয়াড নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর।   গুঞ্জন উঠেছে, বেশ কয়েকজন তারকা ক্রিকেটার গম্ভীরের এই পরিকল্পনার অংশ নন। তাই তাদেরকে বাদ দেওয়া হতে পারে এশিয়া কাপের স্কোয়াড থেকে। এরা হলেন- শুভমন গিল, যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। এছাড়াও দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়েও সংশয় রয়েছে। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৯ বা ২০ আগস্ট এশিয়া কাপের দল নির্বাচন করতে পারেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। সবটাই নির্ভর করছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল দলের ওপর। তারা প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস রিপোর্ট পাঠাবে। সেটা দেখে দল নির্বাচন করা হবে।প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া কাপে খুব বেশি পরীক্ষা না-ও করতে পারেন গৌতম গম্ভীর ও আগারকাররা। ভারতের টপ ও মিডল অর্ডার প্রায় পাকা। গত কয়েকটা টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করেছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তিন ও চার নম্বরে খেলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক বার্মা। পাঁচ নম্বরে হার্দিক পাণ্ডিয়া। আর এই ব্যাটিং অর্ডারের কারণেই জায়গা হবে না শুভমন গিল, যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের। এছাড়াও এই দলে জায়গা হচ্ছে না গত আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক সাই সুদর্শনের। তাছাড়া  জায়গা হারাতে পারেন অভিজ্ঞ সঞ্জু স্যামসনও। পরিবর্তে জায়গা পাবেন জিতেশ শর্মা বা ধ্রুব জুরেলের মধ্যে এক জন। ছয় থেকে আট নম্বর পর্যন্ত অলরাউন্ডার খেলাবে ভারত। সেই তালিকায় রয়েছেন রিঙ্কু সিংহ (প্রধানত ব্যাটার, তবে বলটাও করতে পারেন), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শিবাম দুবে। নীতীশ কুমার রেড্ডি চোট পেয়েছেন। এশিয়া কাপের আগে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। অলরাউন্ডারদের পর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।পেসারদের তালিকায় অর্শদীপ সিংহ ও জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ড সফরে পাঁচটার মধ্যে তিনটি টেস্ট খেলেছিলেন ভারতীয় পেসার। তবে এশিয়া কাপে পাওয়া যাবে তাকে। সেখানে খেললেও তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে হয়তো খেলবেন না বুমরাহ। পাশাপাশি হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে এক জন সুযোগ পেতে পারেন এশিয়া কাপের দলে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে
গাজায় সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে

দুই বছর বন্ধ থাকার পর গাজা শহরে অবস্থিত প্রাচীন সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে। শুক্রবার (১৭ অক্টোবর) প্রথমবারের মতো স্থানীয় Read more

দেশের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’
দেশের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’

দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাড়ার পর এবার আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও Read more

অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ডায়ান মারা গেছেন
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ডায়ান মারা গেছেন

তিনবারের অস্কার মনোনয়নপ্রাপ্ত দাপুটে হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওজাইয়ের নিজ বাড়িতে শেষ Read more

বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত Read more

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের
১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

 আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোকে জরুরি Read more

না ফেরার দেশে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার
না ফেরার দেশে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বিখ্যাত ‘মোহাম্মদ ব্রাদার্স’-এর অন্যতম সদস্য ওয়াজির মোহাম্মদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন