ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের কেউ যেনদেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য হবিগঞ্জ সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী চেকপোস্ট স্থাপন করে বিশেষ টহল পরিচালিত হচ্ছে।৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান জানান, ওই ঘটনার পর থেকে ৫৫ বিজিবি অধীনস্থ ১৬টি বিওপি সমূহ হতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে।তিনি জানান, ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পাশ্ববর্তী দেশে পলায়ন ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। যেকোনো সন্দেহজনক তথ্য সম্পর্কে এলাকাবাসীকে নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ
ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ

ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস Read more

৯ অক্টোবর: নামাজের সময়সূচি
৯ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২৪ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৬ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার Read more

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিক্ষার্থীরা
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিক্ষার্থীরা

টাঙ্গাইলের মির্জাপুরে টানা ৪০ দিন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন গোড়াইল গ্রামের ৪ শিক্ষার্থী। শুক্রবার (১১ এপ্রিল) Read more

ভোকেশনালে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪৯৪৮
ভোকেশনালে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪৯৪৮

চলতি বছরের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৮১ Read more

সাতকানিয়ায় সন্ধ্যা ৬টার পর বিপণিবিতান বন্ধের নির্দেশনা উপেক্ষিত
সাতকানিয়ায় সন্ধ্যা ৬টার পর বিপণিবিতান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার সন্ধ্যা ৬টার মধ্যে বিপণিবিতান বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিলেও চট্টগ্রামের সাতকানিয়ায় তা কার্যত উপেক্ষিত হচ্ছে। নির্ধারিত Read more

রাজবাড়ীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট
রাজবাড়ীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট

রাজবাড়ীর কালুখালীতে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন