মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্মাণাধীন একটি দোতলা পাকা বাড়ি থেকে শাকিল (৩০) নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুর হোসেন (৩৫) নামে আরেক রংমিস্ত্রিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম ওরফে মনু হুজুরের নির্মাণাধীন দুই তলা পাকা বাড়ির দ্বিতীয় তলার শৌচাগারের ফলস ছাদের ভেতর থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।শাকিলের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপর রংমিস্ত্রি নুর হোসেন মাদারীপুর জেলার রাজৈর থানার চর মোস্তফাপুর গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদার গোবিন্দ বিশ্বাসের মাধ্যমে ওই ভবনে দুইজন রংমিস্ত্রি কাজ করছিলেন। সোমবার বিকেলে ঠিকাদার কাজের খোঁজ নিতে এসে রংমিস্ত্রিদের ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে তিনি শাকিলকে মৃত এবং নুর হোসেনকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় নুর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে মাদকদ্রব্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)
বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)

বিগ ব্যাশ লিগে আজ পরস্পরের বিপক্ষে মাঠে নামবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট। এদিকে এসএ টি-টোয়েন্টিতে সাইরাইজার্সের মুখোমুখি হবে পাল Read more

গৌরনদীতে ঘুম ভাঙলেই চুরির খবর
গৌরনদীতে ঘুম ভাঙলেই চুরির খবর

বরিশালের গৌরনদীতে প্রতিনিয়ত ঘুম ভাঙলেই শোনা যাচ্ছে চুরির খবর। একাধিক চুরি হলেও চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর গ্রেপ্তার না Read more

গাজীপুরে পুলিশের অভিযানে ‘আয়নাবাজি’, মালিককে বাঁচাতে সাজানো নাটক!
গাজীপুরে পুলিশের অভিযানে ‘আয়নাবাজি’, মালিককে বাঁচাতে সাজানো নাটক!

গাজীপুরের কাশিমপুরে পুলিশের এক অভিযানে ৪৫ জন নারী-পুরুষ আটক হলেও, পুরো ঘটনাকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ- আয়নাবাজি করে প্রকৃত অপরাধীদের Read more

প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে, এটা স্পষ্ট: মেঘমল্লার
প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে, এটা স্পষ্ট: মেঘমল্লার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ডাকসু নির্বাচনে প্রতিরোধ পরিষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু।মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারীর সাত গ্রামের মানুষ। শুক্রবার (৬ জুন) বোয়ালমারী উপজেলার Read more

সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন
সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন

‘বিপণনের শক্তি সমাজের ইতিবাচক পরিবর্তনে ব্যবহার করা সম্ভব’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে ওষুধ পাওয়ার ‘নাগরিক অধিকার’ নিশ্চিতের দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন