উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকালের শুরুতে সাধারণ মানুষের উপস্থিতি কম থাকলেও এরই মধ্যে ভিড় বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ মোড়ে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে সকাল থেকেই নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ব্যতীত প্রবেশে করতে দেওয়া হয়নি ক্যাম্পাস প্রাঙ্গণে। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিও। সরেজমিনে শাহবাগ ঘুরে দেখা গেছে, এদিন সকাল থেকেই শাহবাগে সাধারণ মানুষের উপস্থিতি খুব একটা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সাধারণ মানুষের উপস্থিতি। ভোটগ্রহণের শেষ সময় বিকেল ৪টা নাগাদ শাহবাগ এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এদিকে উৎসুক সাধারণ জনতার সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচনের ফলপ্রকাশের পর পছন্দের প্রার্থীর বিজয় মিছিলে অংশ নিতে জড়ো হয়েছেন তারা। এক্ষেত্রে একাধিক দলীয় প্রার্থীর পক্ষের উৎসুক জনতা শাহবাগে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। এর আগে নির্বাচন ঘিরে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টাকালে দুজনকে আটক করে পুলিশ। তবে সকাল থেকেই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেও জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। এদিকে ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে সোমবার রাত থেকেই অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এসব জায়গায় পুলিশের পাশাপাশি বিএনসিসিসহ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিএসসি এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এছাড়াও ক্যাম্পাসে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট নিয়োজিত করা রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্পন্সর ভিসায় পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি
স্পন্সর ভিসায় পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি

ইতালি তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার তিন বছর মেয়াদী পাঁচ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া Read more

ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গ্রাম, পাড়া ও মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’। সারা বছর অল্প Read more

ইসরায়েল রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র, সিরিয়া ভাঙতে দেব না: এরদোয়ান
ইসরায়েল রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র, সিরিয়া ভাঙতে দেব না: এরদোয়ান

সিরিয়া ভাঙতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। একইসঙ্গে ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত Read more

স্কুল ফর হাজব্যান্ডস: ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ
স্কুল ফর হাজব্যান্ডস: ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ

সেনেগালে শুরু হয়েছে অভিনব উদ্যোগ—‘স্কুল ফর হাজব্যান্ডস’ বা স্বামীদের স্কুল। মূল লক্ষ্য, মাতৃমৃত্যু রোধ ও নারীর স্বাস্থ্যসেবায় পুরুষদের সক্রিয়ভাবে সম্পৃক্ত Read more

টিভিতে আজকের খেলা (২৯ জুলাই)
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই)

আজ ভোরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। এছাড়া ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দক্ষিণ Read more

৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা
৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা

৩৬ বছর ধরে এক হাতে ভর করে জীবন চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মকবুল হোসেনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন