নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী, প্রেসিডেন্ট ও জেন জি’র তরুণ প্রতিনিধিদের এই আলোচনায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নামই প্রাধান্য পাচ্ছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমলয়ান টাইমস।প্রতিবেদনে বলা হয়, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালে অস্থায়ী সরকারের নেতৃত্ব ঠিক করতে আজ বৈঠকে বসছেন সেনাবাহিনী, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও জেনারেশন-জি’র আন্দোলনের প্রতিনিধিরা।সূত্র জানিয়েছে, আন্দোলনের তরুণ নেতারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে পারে।হিমলয়ান টাইমস জানায়, প্রথমে কার্কির সহযোগীরা সেনাপ্রধান অশোক রাজ সিগদেলসহ সেনা নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। এরপর পরিস্থিতি অনুযায়ী বৈঠক প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাসে গড়াবে।এদিকে কাঠমান্ডু মহানগরীর মেয়র বালেন শাহও কার্কির প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। এতে জেনারেশন-জি আন্দোলনের ঐক্যবদ্ধ প্রার্থী হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে কোটচাঁদপুর–চৌগাছা সড়কের সলেমানপুর এলাকার Read more

পুলিশকে মারধর করে মাদক ব্যবসায়ী ছিনতাই: আহত ২, আটক ৩
পুলিশকে মারধর করে মাদক ব্যবসায়ী ছিনতাই: আহত ২, আটক ৩

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় এক এসআইসহ ২ জন আহত হয়েছেন। পুলিশের Read more

ছেলে হয়েও ছেলে বন্ধুকে বিয়ে না করতে পেরে বিষপানে আত্মহত্যা
ছেলে হয়েও ছেলে বন্ধুকে বিয়ে না করতে পেরে বিষপানে আত্মহত্যা

বরগুনায় ছেলে বন্ধুকে বিয়ে করতে না পেরে বিষপান করে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।সোমবার (৫ মে) রাতে Read more

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানের ইরানি রাষ্ট্রদূত
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানের ইরানি রাষ্ট্রদূত

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদেমকে ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা Read more

জামায়াত কখনও আ.লীগের সাথে আঁতাত করবে না: মতিউর রহমান আকন্দ
জামায়াত কখনও আ.লীগের সাথে আঁতাত করবে না: মতিউর রহমান আকন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, 'জামায়াত কখনও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে Read more

বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ
বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী-বাঙ্গালী ও অন্যান্য জাতিগোষ্ঠীর ১২৩০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বাঘাইহাট ও ২৭ মারিশ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন